প্রধান সূচি

ভান্ডারিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ১০

ভান্ডারিয়া প্রতিনিধি :

জমিজমা নিয়ে বিরোধের ঝের ধরে শনিবার সকালে জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খলিল আকন ও রুহুল আকন গংদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, রুহুল আমীন (৪৪),তার ভাই চান মিয়া আকন (৩৯), সাকায়েত হোসেন (৬০)হায়দার (৩০), রুমী বেগম (৪৫), শাহানাজ বেগম (৩৫), খলিল আকন (৬০), সোহরাব হোসেন (৬০), রুবী বেগম (২৮) ও কুমেলা বেগম (৫০)।

গুরুতর আহত সাকায়েত হোসেন, হায়দার, রুমী বেগম, শাহানাজ বেগম, খলিল আকন, রুবী বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  আহত রুহুল আমীন ও তার ভাই চান মিয়া আকনকে পিরোজপুর সদর হাসপাতালে এবং সোহরাব হোসেন, কুমেলা বেগমকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রুহুল আমীন সেনা সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, খলিল আকন ও রুহুল আমীন আকন গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জমির বাগান বাড়ির গাছ রুহুল গংরা বিক্রি করলে খলিল গংরা তাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাক বিতন্ডা হয়।  এক পর্যায়ের্  উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের ১০ জন আহত হয়। এ বিরোধকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। সম্প্রতি মৃত তফছের উদ্দিন আকনের ছেলে চাঁন মিয়া ও তার ভাই রুহুল আমিন বিরোধীয় বাগানের বিভিন্ন প্রজাতির ১২৬টি গাছ আড়াই লাখ টাকায় বিক্রি করেন। গাছ বিক্রির পর বাদি সাকায়েত আকন আদালত থেকে গাছ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করান। প্রতিপক্ষ চাঁনমিয়া ও রুহুল আমিন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সে গাছ বাগান থেকে নামিয়ে নেয়ার সময় খলিল আকন গ্রুপ তাদের বাধা দিলে চাঁনমিয়া ও রুহুল আমিন লোকজন নিয়ে তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে হামলা চালায়।

হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু বলেন এ দুই গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘ দিনের।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial