প্রধান সূচি

Saturday, May 20th, 2017

 

বিশেষায়িত বিশ্ববিদ্যালয় দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে পিরোজপুর জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ শহরের টাউন ক্লাব রোডে আজ শনিবার সকাল ১০ টায় এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মইনুল আহসান মুন্না। দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, সুপ্র জেলা কমিটির সভাপতি গৌতম চৌধুরী, সনাক সহ-সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহরায়কবিস্তারিত পড়ুন


কাউখালীতে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন ও হাতপাখা হাতে নিয়ে মানববন্ধন

  কাউখালী প্রতিনিধি : বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে জেলার কাউখালী উপজেলায় হারিকেন ও হাতপাখা হাতে নিয়ে মানববন্ধন করেছে উপজেলাবাসী। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত উপজেলার উত্তর বাজার সড়কের পুরাতন রাজস্ব অফিসের সামনে মানববন্ধন করেন গ্রাহকরা। কাউখালীতে উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে নিয়মিত বিদ্যুতের ঘনঘন লোডশেডিং এর প্রতিবাদে ও পিরোজপুরের পল্লী বিদ্যুতের অব্যবস্থাপনার বিরুদ্ধে হাতপাখা ও হারিকেন হাতে নিয়ে সর্বস্তরের জনগণ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন, উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রতন, ব্যবসায়ীবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ১০

ভান্ডারিয়া প্রতিনিধি : জমিজমা নিয়ে বিরোধের ঝের ধরে শনিবার সকালে জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খলিল আকন ও রুহুল আকন গংদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, রুহুল আমীন (৪৪),তার ভাই চান মিয়া আকন (৩৯), সাকায়েত হোসেন (৬০)হায়দার (৩০), রুমী বেগম (৪৫), শাহানাজ বেগম (৩৫), খলিল আকন (৬০), সোহরাব হোসেন (৬০), রুবী বেগম (২৮) ও কুমেলা বেগম (৫০)। গুরুতর আহত সাকায়েত হোসেন, হায়দার, রুমী বেগম, শাহানাজ বেগম, খলিল আকন, রুবী বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  আহত রুহুল আমীন ও তারবিস্তারিত পড়ুন


চাকুরী দেয়ার প্রলোভন || ইন্দুরকানীতে যুবলীগ নেতার বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ

  ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানী উপজেলায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে চাকুরী দেয়ার প্রলোভন  দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। ধর্ষিতা কিশোরীর ভাই আশীষ কুমার বাদী হয়ে শুক্রবার রাতে অভিযুক্ত পত্তাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন মাতুব্বর (৪৫)কে প্রধান আসামী ও সহায়তাকারী অঞ্জনা রানী (৪২)সহ ৬ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষণে সহায়তাকারী ইন্দুরকানী গ্রামের মৃত মনোতোষ হালদারের স্ত্রী অঞ্জনা রানীকে  গ্রেফতার করেছে। আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে জমিজমা বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১০

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জিল্লুর রহমান, ফৌজিয়া বেগম, মনিরা বেগম, তন্বী, রাজ্জাক, বায়জিদ, আমির, মিজান তালুকদার, দুলাল ও মিঠু। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কবরস্থান রোড এলাকার বাসিন্দা জিল্লুর রহমান ও মিজান তালুকদারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য পূর্ব সিদ্ধান্তনুযায়ী শনিবার সকালে স্থানীয় এক আমিন তার লোক নিয়ে মাপঝোপের জন্য ওই জমিতেবিস্তারিত পড়ুন


কচুয়ায় মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা 

কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় উপজেলায় লিটন হালদার (২৫) এক মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের পশ্চিম পিপুলজুড়ি গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত লিটন হালদার উপজেলার পিপুলজুড়ি গ্রামের নারায়নচন্দ্র হালদারের ছেলে। শনিবার সকালে ওই গ্রামের নিজ মালিকানাধীন একটি মাছের ঘের থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাবিরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯টার দিকে লিটন বাড়ি থেকে বেরিয়ে তার মাছের ঘের দেখতে যান। রাত ১১টার দিকে পাশের এক ঘেরমালিক লিটনের ঘেরেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় লস্কর ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় উপস্থিত ছিলেন, ইউপি সচিব ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন, হাসানুজ্জামান, তাজ উদ্দীন আহম্মেদ, হারুন জমাদ্দার, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, প্রকাশ চন্দ্র মন্ডল, অরবিন্দু মন্ডল, আছাফুর রহমান, রমেছা বেগম, মেরিনা সুলতানা, মিনতী রানী মিস্ত্রী, শিক্ষক আফসার মোল্লা, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার ও সত্যজিৎ সানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের ২ কোটি ২৬ লাখবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial