প্রধান সূচি

(Untitled)

বাগেরহাট প্রতিনিধি :

সুন্দরবনের আত্মসমার্পনকারী বনদস্যু আলিফ ও কবিরাজ বহিনীর ২৫ সদস্যের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে বনদস্যুদের পক্ষে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে শুনানী শেষে আদালতের বিচারক ফজলুল হক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ২৯ এপ্রিল পটুয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খান কামালের হাতে ৩১টি অস্ত্র ও ১ হাজার ১১০ রাউন্ড গুলি জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্য আত্মসমর্পণ করেন। একইদিন বিকেলে র‌্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে দস্যুতা ও অস্ত্র আইনে বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্যের নামে শরনখোলা থানায় মামলা দায়ের করেন। পরদিন ৩০ এপ্রিল বিকেলে শরনখোলা থানা পুলিশ ওই মামলায় তাদের আদালতে হাজির করলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলো আলিফ বাহিনীর প্রাধান মোঃ আলিফ মোল্লা ওরফে দয়াল (৪২), মো. রেজাউল ইসলাম শেখ ওরফে ছোট (২৮), মো. সফিনুর রহমান সফি (২০), মো. আব্দুল্লাহ্ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৪০), মো. হযরত আলী (৩৮), মো. শাহিনুর আলম ওরফে শাহিন (২৯), মো. জামির আলী জামু (৪৬), মো. আলামিন মোল্লা (৩৫), মো. তাইজেল ওরফে বড় ভাই(২৭), মো. সিরাজুল ইসলাম ওরফে সুমন(৪১), মো. আলমগীর গাজী (২৬), মো. কামাল শেখ (৩৮), মো. হোসেন আলী শেখ ওরফে ভাগ্নে (২৮), মো. সেলিম মোড়ল (৩৯), মো. হযরত আলী গাইন ওরফে আগুল কাটা হযরত (৩৯), মো. পিয়ার আলী (৩৭), মো. লিটন বিশ্বাস ওরফে দেওয়ান (৩২), মো. হাবিবুর রহমান ওরফে বাছা (২৭), মো. এনামুল গাজি ওরফে এনা (৩৫)। এছাড়া কবিরাজ বাহিনীর প্রধান মো. ইউনুস আলী ওরফে কবিরাজ ওরফে লাদেন (৩৮), মো. নাজিম শেখ (৪৮), মো. আফতাব উদ্দিন ফকির ওরফে বেয়াই (৩৩), মো. আবু শেখ (৪৬), মো. সেলিম হাওলাদার (৩০), মো. আশরাফ হোসেম ওরফে রাজু (৩৭) ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial