প্রধান সূচি

Tuesday, May 16th, 2017

 

স্বরূপকাঠি ও নাজিরপুরে বিদ্যুৎ সংযোগের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  কন্ঠ রিপোর্ট : পিরোজপুরের স্বরূপকাঠি, নাজিরপুরসহ বিভিন্ন উপজেলায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। পল্লী বিদ্যুৎ অফিসের কতিপর ইলেকট্রিশায়ন, লাইনম্যানসহ অসাধু কর্মকর্তাদের সহায়তায় এ চক্রটি নতুন লাইন সংযোগ আনার কথা বলে এ অর্থ হাতিয়ে নিচ্ছে। জেলার স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সঙ্গীতকাঠি গ্রামে বিদ্যুৎ সংযোগের প্রদানের নামে একটি চক্র মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চক্রটি ওই গ্রামের ৬৫ জনের কাছ থেকে ইতোমধ্যে নুতন সংযোগ প্রতি ৩ হাজার টাকা এবং খুঁটির জন্য ৫০০ টাকা করে মোট ২ লক্ষ ২৭বিস্তারিত পড়ুন


নারী জনপ্রতিনিধিদের নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রুকাইয়া আক্তার হ্যাপী : স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ কর্মসূচী’র আওতায় ইউনিয়ন পরিষদে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে জেলা মহিলা পরিষদের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাস পুরকায়স্ত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেখা সাহা, প্রশিক্ষণ গবেষনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাকুল খানম, সংগঠনের ঢাকা মহানগরেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে লার্নিং এন্ড আর্নিং এর সমাপনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় লার্নিং এন্ড আনিং প্রোগ্রামের প্রথম সাতটি ব্যাচের ফ্রিলান্সিং ট্রেনিং শেষ হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা এডিএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। সমাপ্ত ব্যাচগুলো হচ্ছে জিডি- ৩৩১-৩৩২, ডব্লিউডিডি- ৩৬১-৩৬২, ডিএম- ৪১১-৪১২-৪১৩। প্রতিটি ব্যাচে ২৫ জন করে মোট ১৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


মাদকসেবীদের সিগারেট এনে না দেয়ায় মঠবাড়িয়ায় স্কুল ছাত্রকে হত্যার চেষ্টা

  মঠবাড়িয়া প্রতিনিধি : মাদকসেবীদের সিগারেট এনে না দেয়ায় পিরোজপুরের মঠবাড়িয়ায় দশম শ্রেণীর এক মেধাবী স্কুল ছাত্রকে বিদ্যুতের খুটির সাথে কয়েক দফায় সজোরে আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে মাদকসেবীরা । এসময় ওই স্কুল ছাত্রের সাথে থাকা  দেড় হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা। মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত স্কুল ছাত্র মোঃ রাফি (১৫) গত তিন দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দু’দিন পর সোমবার রাতে ওই স্কুল ছাত্রের বড় ভাই এইচ এম সোহাগ বাদী হয়ে মাদকসেবী সানি ও সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার খবর পেয়ে এজাহারভুক্ত আসামী সোহেলবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মেরিন ইনিষ্টিটিউটের শিক্ষার্থীকে কানে ধরে ক্যাম্পাস প্রদক্ষিন ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

  বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মেরিন ইনিষ্টিটিউটে খাবার পানির সংকট এমন কথা জানিয়ে সামাজাকি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মোঃ রাকিব খান নামের এক ছাত্রকে প্রিন্সিপাল সিরাজুল ইসলামের নির্দেশে কান ধরে ক্যাম্পাস প্রদক্ষিন ও রুমে রুমে গিয়ে ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ইনিষ্টিটিউটের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইনিষ্টিটিউটের ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রিন্সিপাল সিরাজুল ইসলামের শাস্তির দাবী জানিয়ে মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মেরিন ইনিষ্টিটিউটের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টিবিস্তারিত পড়ুন


(Untitled)

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের আত্মসমার্পনকারী বনদস্যু আলিফ ও কবিরাজ বহিনীর ২৫ সদস্যের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে বনদস্যুদের পক্ষে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে শুনানী শেষে আদালতের বিচারক ফজলুল হক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। গত ২৯ এপ্রিল পটুয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খান কামালের হাতে ৩১টি অস্ত্র ও ১ হাজার ১১০ রাউন্ড গুলি জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্য আত্মসমর্পণ করেন। একইদিন বিকেলে র‌্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে দস্যুতা ও অস্ত্র আইনেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ও পৌর আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতা রতন কুমার ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দলীয় সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ আফসার আলী, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, রুহুল আমিন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন। বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা বিজন বিহারী সরকার, নির্মাল মজুমদার, সুকৃতিবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে পাইকগাছা কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আব্দুল গফফার, অজিত কুমার সরকার, সহকারী অধ্যাপক আমানউল্লাহ গাজী, প্রভাষক আদিত্য কুমার মন্ডল, শিক্ষক বিমল কৃষ্ণ সরদার, ইসমাইল হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ ও শিক্ষার্থী আসির ফয়সাল। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাসুদুর রহমান মন্টু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ডিজিটাল মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শনবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা পরিষদের প্রায় ৮ কোটি টাকার বাজেট ঘোষণা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের ৭ কোটি ৮৬ লক্ষ ৩২ হাজার ২৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে উপজেলা পরিষদের মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লক্ষ ৮১ হাজার ৫শ টাকা। যার মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৯৮ লক্ষ ৫৬ হাজার ৫শ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৯৬ লক্ষ ২৫ হাজার টাকা। অনুরূপভাবে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯১ লক্ষ ২১ হাজার ৭৫৫ টাকা। যার মধ্যে রাজস্ব ব্যয় ১বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial