পিরোজপুরে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর পৌর শহরের শিকারপুর এলাকার মৃত সেকেন্দার আলী সরদারের ছেলে মোঃ এনায়েত সরদারের বিরুদ্ধে মৃত এক মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্লীলতাহানীর শিকার উক্ত বিধবা নারী বাদী হয়ে গতকাল সোমবার পিরোজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দন্ডবিধি ৪৪৭/৩২৩/৩৫৪/১১৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক মামলার শুনানী শেষে ঘটনার বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য পিরোজপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলরকে নির্দেশ দিয়েছেন।
মামলায় এনায়েত সরদারসহ মোঃ সাবু নামে অপর আরেকজনকে আসামী করা হয়েছে।
মামলার বিবরনে জানা গেছে, শ্লীলতাহানীর শিকার মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী আসামী এনায়েত সরদারের পাশ্ববর্তী জবা কর্মকারের বাসায় ভাড়া থাকেন। স্বামী না থাকায় অসহায় পেয়ে আসামীরা তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এ বিষয়ে স্থানীয় লোকজনের কাছে নালিশ দেয়ায় আ পেসামীরা ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন গত গত ১১ মে দুপুরে তাকে (বিধবা নারী) শ্লীলতাহানী করে। দুপুরে আসামীরা তার বাসার উঠোনে এসে তাকে একা পেয়ে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে শ্লীলতাহানী করে। এ সময় তিনি ডাক চিৎকার দিলে আসামীরা তাকে কিল-ঘুষি মারে। এতে শরীরে বিভিন্নস্থানে ফুলা জখম হয়।
