প্রধান সূচি

Monday, May 15th, 2017

 

পিরোজপুরে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর পৌর শহরের শিকারপুর এলাকার মৃত সেকেন্দার আলী সরদারের ছেলে মোঃ এনায়েত সরদারের বিরুদ্ধে মৃত এক মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্লীলতাহানীর শিকার উক্ত বিধবা নারী বাদী হয়ে গতকাল সোমবার পিরোজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দন্ডবিধি ৪৪৭/৩২৩/৩৫৪/১১৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক মামলার শুনানী শেষে ঘটনার বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য পিরোজপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলরকে নির্দেশ দিয়েছেন। মামলায় এনায়েত সরদারসহ মোঃ সাবু নামে অপর আরেকজনকে আসামী করা হয়েছে। মামলার বিবরনে জানা গেছে, শ্লীলতাহানীর শিকার মুক্তিযোদ্ধার বিধবাবিস্তারিত পড়ুন


দেশে আরও ১০২৯টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে

কন্ঠ রিপোর্ট : গ্রামীন জনপদের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার দেশে আরো নতুন এক হাজার ২৯টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করবে। এছাড়া বিদ্যমান প্রায় ২ হাজার কমিউনিটি ক্লিনিক সংস্কার ও উন্নয়ন করা হবে। সচিবালয়ে সোমবার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম এবং কমিউনিটি ক্লিনিক মডেল উপস্থাপন সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রাম পর্যায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা পাচ্ছে। ৩২ রকমের ঔষধ বিনামূল্যে পাচ্ছে। প্রায় দেড় হাজার ক্লিনিকে নিরাপদে সাধারণ প্রসব সম্পন্ন হচ্ছে সফলভাবে। প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন


সাঈদীর আমৃত্যু কারাদন্ড বহাল

কন্ঠ রিপোর্ট : মানবতা বিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাকে আপিলে দেয়া আমৃত্যু কারাদন্ডই বহাল থাকল। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরবর্তীতে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদন্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদন্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের এই রায়ের পর ২০১৬ সালের ১২বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মুগ ডাল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : জেলার ভান্ডারিয়া উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত পিরোজপুর গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (বারি অঙ্গ), সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কর্তৃক বাস্তবায়িত বারি মুগ-৬ এর উন্নত উৎপাদন কলাকৌশল শীর্ষক এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বোথলা গ্রামে অনুষ্ঠিত উক্ত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট, গোপালগঞ্জ এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এইচ এম খায়রুল বাসার। সভাপতিত্ব করেন ৪নং ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির হাওলাদার।, ভান্ডারিয়া। মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial