আমি মরে গেলে
॥ নিশা শাহারুন ॥
আমি মরে গেলে,
হয়তো চোখের জল ফেলবে,
এর চেয়ে বেশি কিছু নয়।
নিষ্পান দেহটাকে,
কে আর মনে রাখে,
তুমিও ভুলে যাবে সবারই মতন,
এর চেয়ে বেশি কিছু নয়।
পৃথিবীর সব কোলাহল,
থেমে যাবে জানি একদিন,
স্মৃতিরা মরে যাবে,
আধাঁরে হবে যে বিলিন।
পরিচিত প্রিয় মুখ
সেদিন হবে পর,
ঠিকানা হবে যানি মাটির কবর,
এর চেয়ে বেশি কিছু নয়।
প্রতিদিন যাকে ভেবে,
কেটে যেতো প্রতিটা প্রহর,
ভুলে যাবে তারাই স্মৃতি,
রাখবে না কোন খবর,
হাসি আর কান্নায় থাকবে না
সে আর।
কোন অবসরে মনে পড়বে তোমার,
এর চেয়ে বেশি কিছু তো হবার নয়।
Please follow and like us:
« পিরোজপুরে নববধূর রহস্যজনক মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় মুগ ডাল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত »
