প্রধান সূচি

মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র অপহরণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় বাবুরহাট নুরানী ক্যাডেট হাফেজী মাদ্রাসার হাফেজী পড়ুয়া ছাত্র আবু কাশেম (৮)কে অপর এক মাদ্রাসার প্রধান শিক্ষক অপহরণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার সকালে উপজেলার বাবুরহাট-সাপলেজা সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ বাকি বিল্লাহ্, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক বেল্লাল কাজী, সদস্য মোঃ ইব্রাহীম হোসেন, শিক্ষক এনামুল হক প্রমুখ।

সভায় বক্তারা অভিযোগ করেন, খেতাচিরা গ্রামের জেলে নাসির মোল্লার হাফেজী পড়ুয়া পুত্র আবু কাশেম  গত ২ মে মাহফিল শোনার জন্য খেতাচিরা হাজী জয়নায় আবেদীন নুরানী কওমি মাদ্রাসায় গেলে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইয়াছিন আবু কাশেমকে অপহরণ করে। অনেক খোঁজাখুজি করে গত ৫ মে ২০১৭ হাজীগঞ্জ গ্রামের জনৈক আব্দুল মালেকের বাড়ি থেকে নাসির মোল্লা ছেলে কাশেমকে রাত ২টার সময় উদ্ধার করে। বক্তারা অপহরণকারী মাওলানা ইয়াছিন এর বিচার বাদী করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial