প্রধান সূচি

মঠবাড়িয়ায় ১৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার ধানীসাফা এলাকায় অভিযান চালিয়ে ১৩২ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাসেল উপজেলার ধানীসাফা গ্রামের হযরত আলী হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, রাসেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial