প্রধান সূচি

পিরোজপুরে যুদ্ধাপরাধ মামলা || আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে তদন্তের নির্দেশ

 

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুর আদালতে দায়েরকৃত মানবতা বিরোধী অপরাধের একটি মামলা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে মামলাটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়ে মামলার নথিপত্র আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রেরণের আদেশ দেন।

জেলার ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপর গ্রামের মৃত জুলমত আলী খানের ছেলে আঃ মান্নান খানের বিরুদ্ধে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ধর্ষণ, হত্যা, সংখ্যালঘুদের ধর্মান্তরিত করাসহ মানবতা বিরোধী অপরাধের ১৯টি অভিযোগ এনে ১৯ এপ্রিল পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। রামচন্দ্রপর গ্রামের দেলোয়ার হোসেন ফরাজী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। ঐ দিন আদালত মামলাটি আমলে নিয়ে  ৩ মে শুনানী দিন ধার্য করেন।

বাদী পক্ষের আইনজীবী মোঃ জাকির হোসেন কাজী জানান, মান্নান খানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি আদালত তদন্তের জন্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থাকে আদেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial