প্রধান সূচি

পিরোজপুরে প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

পিরোজপুর জাতীয় বাজেট ২০১৭-১৮ প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এর পিরোজপুরে জেলা কমিটির উদ্যোগে পুরাতন ডিসি অফিস ভবনে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সুপ্র জেলা কমিটির সভাপতি গৌতম রায় চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনা সভায় মূল আলোচনাপত্র উপস্থাপনা করেন সুপ্র জেলা কমিটির সম্পাদক মইনুল আহসান মুন্না।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের অধ্যক্ষ প্রতুল ব্রক্ষ্ম। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি গোলাম মাওলা নকীব, প্যানেল মেয়র মিনারা বেগম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু।

আরোচনায় অংশ নেন, দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মোঃ মনিরুজ্জামান নাসিম আলী, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, শিক্ষক সালেহ উদ্দিন সেলিম, কৃষিবিদ জগৎপ্রিয় দাস বিশু, সাংবাদিক খালিদ আবু, আফজাল হোসাইন লাভলু প্রমুখ।

প্রাক-বাজেট আলোচনা সভায় পরোক্ষ করের বোঝা কমিয়ে এনে সক্ষম ব্যক্তিদের কাছ থেকে প্রত্যক্ষ কর সঠিক ভাবে আদায়ের পরিকল্পনা গ্রহণ, অগ্রাধিকার খাত থেকে বেকুটিয়া সেতু নির্মানে অর্থ বরাদ্দ, পিরোজপুরসহ উপকূলীয় জেলাসমূহে আঞ্চলিক অসমতা ও বেকারত্ব দূর করতে ঘরে ঘরে চাকুরি দেয়া, একটি বাড়ি একটি খামারসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্যান্য কর্মসূচী সম্প্রসারিত করা, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনসহ পিরোজপুরকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষনায় বাজেটে বরাদ্দ রাখা,  পেট্রোবাংলার নির্মণাধীন গ্যাস লাইনের সংযোগ পিরোজপুর পর্যন্ত সম্প্রসারিত করতে এবং জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ দিতে বাজেটে বরাদ্দ রাখা, প্রতি বিভাগ থেকে অন্তত ১টি জেলায় জেলা বাজেট ঘোষনাসহ বরিশাল বিভাগের পিরোজপুরে জেলা বাজেট ঘোষনা, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দক্ষ করে তুলতে শিক্ষক-প্রশিক্ষণসহ দক্ষ জনবল তৈরীতে অধিক বরাদ্দ রাখা, কৃষকের স্বাস্থ্য রক্ষা, মৎস্যজীবীদের নিরাপত্তা, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধিসহ কৃষি জমি নীতিমালা প্রনয়নে বরাদ্দ রাখা, উপকুলীয় সমস্যা তদারকি ও উন্নয়নের স্বার্থে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনে বাজেটে বরাদ্দ রাখাসহ বেশ কিছু সুপারিশ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial