প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার :

“বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

সকাল ৯ টায় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মোঃ আলাউদ্দিন, এডভোকেট এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, জিপি এডভোকেট শহীদুল হক খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।

স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা এবং যুগ্ম জেলা জজ এনামুল হক বসুনিয়া।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী কানাই লাল বিশ্বাস, সাংবাদিক গৌতম চৌধুরী, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন। সভা উপস্থাপনা করেন সহকারী জেলা জজ সালমা আক্তার।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও কাউখালী খেলাঘরের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

পরে বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পৌর রিজার্ভ পুকুরে মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial