Friday, April 28th, 2017
নারীদের নৌকা বাইচ
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে নারীদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জেলা শহরের পৌর রিজার্ভ পুকুরে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানের উদ্যোগে নারীদের এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ইউপি সদস্য সালমা রহমান হ্যাপির দল বিজয়ী হয়। মহিলা নৌকা বাইচ দেখতে পুকুরে চারিপাশে শত শত মানুষের ভীড় জমে যায়। প্রথমবারের মত অনুষ্ঠিত মহিলাদের শহরবাসীসহ বিভিন্ন পেশাজীবীর কাছে উপভোগ্য হয়। জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া বিজয়ী দলকে পুরস্কৃত করেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার : “বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। সকাল ৯ টায় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পিরোজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সামাজিক বনকর্মকর্তার বিরুদ্ধে জব্দ করা গোলপাতা বিক্রি করে দেয়ার অভিযোগ
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠীতে চলতি মাসে সুন্দরবন থেকে অবৈধ সুন্দরী কাঠের সাথে আনা গোলপাতা জব্দ করার পর তা গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে স্বরূপকাঠী উপজেলা বন কর্মকর্তা সাজ্জাত হোসেনের বিরুদ্ধে। জব্দ করা গোলপাতা থেকে প্রায় দুই‘শ পোন গোলপাতা বিক্রি করে উপজেলা বন কর্মকর্তা ইতিমধ্যে ৩০ হাজার টাকার অধিক হাতিয়ে নিয়েছেন বলে গোলপাতা ক্রয়কারী একাধিক লোকের সাথে কথা বলে জানা গেছে। গত ৭ এপ্রিল আটক করা ওই গোলপাতা মজুদ করে রাখার পর থেকে প্রতি পোন (কুড়ি গন্ডা) দুইশত টাকা মুল্যে স্থানীয় আঃ লতিফ, কামরুলসহ অন্তত ২৫ জনের কাছে গোপনে বিক্রিবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি : থানায় জিডি
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠীতে বনবিভাগ কর্তৃক জব্দ করা গোলপাতা গোপনে বিক্রির তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক যুগান্তর পত্রিকার স্বরূপকাঠি প্রতিনিধি কাওসার তালুকদারকে মোবাইল পোনে হুমকি দেয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৯.১৩ মিনিটে ০১৯১৫-৭৯১৬৮২ মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে ওই সংবাদ সংগ্রহ করা থেকে বিরত থাকতে বলা হয়। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাকে কাঠ পাচারের মামলায় জড়িয়ে দেয়ারও হুমকি দেন ফোন করা ওই অজ্ঞাতনামা ব্যক্তি। শুক্রবার সকালে জব্দ করা গোলপাতার ক্রেতাদের সাক্ষাৎকার নিয়ে ফিরে আসার পর সাংবাদিককে ওই হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিক কাওসার তালুকদার তার নিরাপত্তা চেয়ে ওইবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বসতবাড়ীতে দূধর্ষ চুরি || নগদ টাকা স্বর্ণালংকার লুট
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরের বসত ঘরে সীত কেটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের খারদ্বার এলাকায় বাসিন্দা ইসারাত আলী খানের বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। এসময় চোরের দল বাড়ীর ইসারাত আলীর ছেলে খান নেওয়াজ মোর্শেদ ও তার স্ত্রী আছমা বেগমকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় ইসারাত খান বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ইসারাত আলী খান বলেন, রাত আনুমানিক ৪টার দিয়ে ঘরে সিঁদ কেটে একজন মুখোশধারীসহ ৫ জনবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দুই ইয়াবা বিক্রেতা আটক
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ইয়াবা বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হলেন, মোংলার রাতারাতি কলোনীর মোঃ আলম খানের ছেলে মোঃ হানিফ খান (২১) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ মুন্না (২০)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলে হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোংলার রাতারাতি কলোনীর বন্দরের পরিত্যাক্ত ভবনের তৃতীয়তলা থেকে ইয়াবা ব্যবসায়ী হানিফ ও মুন্না নামে দুই যুবকে আটক করে পুলিশের একটি দল। আটককৃতরা এ সময় ৩ জন যুবকের কাছে ইয়াবা বিক্রিরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের শাতলা হরিসভা মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, মিলন ব্যানার্জি, সুজয় মাতন, মনতোষ রায় কেষ্ট, স্বপন বিশ^াস, এ্যাড. দিলীপ মল্লিক, উৎপল দাস, দিপংকর দাস, অলিপ সাহা, জয়দেব দেবনাথ, ডাঃ উৎপলনাথ, পান্নালাল গুহ, জয়দেব দেবনাথ, অসিত বরন কুন্ডু, এ্যাড. প্রফুল্ল পাল, মুকুন্দ কুমার দাস, কার্তিক চক্রবর্ত্তী, এডভোকেট সমর দত্ত, মধুসুধন দাম, রতন দাস, বাবুল সরদার প্রমুখ।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া গ্রামীণ ব্যাংকের নারী কর্মকর্তার কারাদন্ড
মঠবাড়িয়া প্রতিনিধি : প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৮ হাজার ৬৬০ টাকা আত্মসাতের অভিযোগে মঠবাড়িয়া গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা জেসমিন আক্তারকে দেড় বছর কারাদন্ড দিয়েছেন বিভাগীয় স্পেশাল জজ আদালত। বৃহস্পতিবার আসামী জেসমিনের উপস্থিতিতে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ দিলীপ কুমার ভৌমিক এ কারাদন্ডাদেশ দেন। এসময় তাকে ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত জেসমিন বাগেরহাটের কচুয়া টেংরাখালী এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। মামলা সূত্রে জানাযায়, ২০০৩ সালের ২৪ জুলাই থেকে ২০১০ সালের ১৪ জুলাই পর্যন্ত আসামি জেসমিন মঠবাড়িয়া গ্রামীণ ব্যাংকের সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থ্যাপক থাকা অবস্থায় বিভিন্ন গ্রাহকের ৫৬বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে উত্তরপত্র গায়েব || একদিন পর পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার
কন্ঠ রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়ায় শাহাব উদ্দিন ফাযিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র (কেন্দ্র নং ভান্ডারিয়া-১) থেকে একটি উত্তরপত্র রহস্যজনক ভাবে গায়েব হয়ে যাওয়ার একদিন পর পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকালে মাদ্রাসার সিঁড়ির নিচে ইট দিয়ে চাপা অবস্থায় ওই উত্তরপত্র উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষ। আগেরদিন বৃহস্পতিবার এ উত্তরপত্রটি (খাতা) গায়েব হয়ে গিয়েছিল। পরীক্ষার্থীর খাতা গায়েবের ঘটনায় সংশ্লিষ্ট মাদ্রাসার কর্তৃপক্ষ ভান্ডারিয়া থানায় বৃহস্পতিবার একটি সাধারণ ডায়রীও করেছিলেন। ভান্ডারিয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জিডি’র বিষয়টি নিশ্চিত করেছেন। জানাগেছে, ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার কেন্দ্রে আলিম পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (কোড নংবিস্তারিত পড়ুন
