প্রধান সূচি

মঠবাড়িয়ায় ৩ দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

মঠবাড়িয়া প্রতিনিধি :

বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেবাশ্রম প্রাঙ্গনে তিন ব্যাপী শ্রী শ্র্যী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। শ্রী শ্রী অক্ষয় তৃতীয়া ব্রত উদ্যাপন ও শ্রীমৎ আচার্য্য বিবেকানন্দ গোস্বামী বিষ্ণুপাদ স্মরণে ২৭, ২৮ ও ২৯ এপ্রিল তিনদিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানে নাম পরিবেশন করবেন জগদানন্দ সম্প্রদায়-গোপালগঞ্জ, রাধা গোবিন্দ সম্প্রদায়-ফরিদপুর, নব সত্যনারায়ন সম্প্রদায়-গোপালগঞ্জ, মা শীতলা সম্প্রদায়, আনন্দ মিলন সম্প্রদায়-ঝিনাইদাহ্, শ্রী নিত্যানন্দ সম্প্রদায়-মাদারীপুর। আগামী ৩০ এপ্রিল রবিবার আশ্রম প্রাঙ্গনে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া শাখার সভাপতি সুনিলবরণ হালদার জানান, “শ্রী শ্রী নাম সংকীর্তন” ভাগবানে নিজেকে সমর্পনের একটি অধ্যায় মাত্র। তাই নাম কীর্তন সুধাপানে ব্রতী হয়েছি। শ্রীমৎ আচার্য্য বিবেকানন্দ গোস্বামীর কৃপাধন্য সেবাশ্রমে সকল ভক্তবৃন্দকে উপস্থিত হয়ে মহানাম সংকীর্তন শ্রবন ও প্রসাদ গ্রহনের জন্য ভক্তবৃন্দকে অনুরোধ জানান।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial