প্রধান সূচি

বাগেরহাটে ব্যাকং কর্মকর্তার বাড়ীতে ডাকাতি || স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোংলায় ইসলামী ব্যাংক কর্মকর্তার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ডাকাতরা ঘরে ঢুকে লোকজনকে বেধে রেখে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণের গহনা ও নগদ ৪২ হাজার টাকা লুটে নেয়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বুধবার দিবাগত ভোর রাতে শহরতলীর মাকড়ঢোন এলাকার ব্যাংক কর্মকর্তা মাসুম বিল্লাহর বাড়ীর দ্বিতল ভবনের গ্রিল কেটে মুখোশধারী ৪ জন ডাকাত রুমের মধ্যে প্রবেশ করে। পরে ঘরের লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও পা বেধে ফেলে। তাদের কাছ থেকে চাবি নিয়ে আলমিরাতে থাকা নগদ ৪২ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণের গহনা লুটে নেয় ডাকাত দল। মুখোশ পরিহিত প্রত্যেক ডাকাতের হাতে চাইনিজ কুড়াল ও বড় বড় ছুরি ছিল বলে জানায় বাড়ীর গৃহকত্রী হাসিনা বেগম। বাড়ীর মালিক মাসুম বিল্লাহ ইসলামী ব্যাংকের বাগেরহাটের মোড়েলগঞ্জ শাখার কর্মকর্তা। ডাকাতির ঘটনার খবর শোনার পর মাসুম বিল্লাহ বৃহস্পতিবার সকালে মোড়েলগঞ্জ থেকে মোংলায় এসে বিষয়টি থানা পুলিশকে জানান।

মাসুম বিল্লাহ বলেন, ফজরের নামাজের কিছুক্ষণ আগে ডাকাতরা গ্রিল কেটে ঘরের মধ্যে প্রবেশ করার পর তার স্ত্রী হাসিনা বেগম ও শ্বাশুড়ী সবুরা বেগমকে বেধে রেখে প্রায় সাড়ে তিন ভরি সোনা গহনা ও ৪২ হাজার টাকা নিয়ে যায়। গত বছরও তার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে বলেও জানান তিনি।

মোংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান বলেন, মাদকসেবী কিংবা মাদকাসক্তরাই এ ধরণের ঘটনা ঘটাচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial