প্রধান সূচি

পিরোজপুরে এফএনবি’র জলবায়ু বিষয়ক মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার :

ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ এর উদ্যোগে পিরোজপুরে দুর্যোগ পূর্ব প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে সংগঠনের সভাপতি শামীমা রানীর সভাপতিত্বে বিষয়বস্তুর উপর আলোচনা পত্র উপস্থাপন করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না।

এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সমীর কুমার বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু সিকদার, সুপ্র জেলা সভাপতি গৌতম রায় চৌধুরী, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক হাফিজুর রহমান, আশা সংস্থার ম্যানেজার মোঃ রাসেল, রিকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিন, টিআইবির এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত, বিটিভি প্রতিনিধি এস এম পারভেজ, জলবায়ু এ্যাডভোকেসি ফোরামের যুগ্ম আহবায়ক আফজাল হুসাইন লাভলু, সাংবাদিক শিরিনা আফরোজ, হাসান মামুন, হাবিবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিশেষ করে দূর্যোগ পূর্ব প্রস্তুতি হিসেবে স্থানীয় অভিযোজন প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি সাংবাদিক, নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।

 

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial