প্রধান সূচি

দুর্নীতি প্রতিরোধে নারীদের অংশ গ্রহণ শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
দুর্নীতি প্রতিরোধে নারীদের অংশ গ্রহণ শীর্ষক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকালে শহরের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ কার্যালয় অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম। সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, মহিলা ক্লাবের সহ সভানেত্রী নূরজাহান হোসেন দুলু, সাধারণ সম্পাদিকা সৈয়দা তাহমিনা আলম, টিআইবি’র সচেতন নাগরিক কমিটির সদস্য সহকারী অধ্যাপিকা খায়রুন নাহার রুবী, মহিলা পরিষদের সদস্যা ফরিদা রহমান ও আন্দোলন সম্পাদিকা সাংবাদিক শিরীনা আফরোজ। অনুষ্ঠান পরিচালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খালেদা আক্তার হেনা। মতবিনিময় সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি খান আলমগীর ও রমা সমাদ্দার, সদস্য প্রতুল ব্রহ্ম, মোল্লা লিয়াকত আলী, সিকদার চাঁন, মেহেদী হাসান প্রমুখসহ শহরের নারী নেত্রীদের মধ্যে মহিলা পরিষদের সহ সভানেত্রী মাতোয়ারা বেগম টুলী, রোকেয়া বেগম হেনা, সুফিয়া মালেক, শামসুন্নাহার, দিপ্তী রায়, আলেয়া বেগম, প্রতিমা গুহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial