প্রধান সূচি

টুঙ্গিপাড়ায় প্রধাণমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিং এর প্রস্তুতি মূলক সভা

টুঙ্গিপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উন্নয়ন, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিং এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা মিলানায়তনে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আগামী ৩ মে সকাল ১১টায় উন্নয়ন, সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিষয়ে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলার সর্বস্তরের জনগনের সাথে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত হবেন। উক্ত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল্লাহ্, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়ের, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য ও টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সালাউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি বি,এম গোলাম কাদেরসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial