প্রধান সূচি

মঠবাড়িয়ায় র‌্যাবের হাতে ভুয়া ডাক্তার আটক

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে বুধবার দুপুরে এসকে আবুল খায়ের চৌধুরী (৫৫) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে। পরে পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব কুমার দাস ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত ভুয়া ডাক্তারকে এক বছরের বিনাশ্রম করাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন। আটককৃত আবুল খায়ের চৌধূরী মাগুরা জেলার শ্রীকোল গ্রামের আঃ সত্তার চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি মঠবাড়িয়া পৌর শহরের টিএন্ডটি রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি আমজাদ হাসান জানান, ডাক্তারী সনদ না থাকায় ভুয়া ডাক্তার এসকে আবুল খায়ের চৌধুরীকে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টার থেকে আটক করা হয়। তিনি আরও জানান, কাগজ পত্র ঝাচাই-বাছাই না করে ভুয়া ডাক্তার রাখার অভিযোগে ভোক্তা আইনে মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌর শহরের কেএম লতিফ সুপার মার্কেট থেকে আলমগীর নামের এক চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা, দক্ষিণ বন্দরের রিয়াজুল হকের ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং কম্পিউটারে অশ্লীল ছবি রাখার দায়ে সাবরেজিষ্ট্রি রোডের সিডি পট্টি থেকে তিন সিডি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial