প্রধান সূচি

ভান্ডারিয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভান্ডারিয়া প্রতিনিধি :

আজ বৃহস্পতিবার ভান্ডারিয়া উপজেলার ৯২নং উপত্তর পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৮তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সকালে স্কুল প্রাঙ্গনে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শণ, শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দিনব্যাপি অনুষ্ঠানের শুরু হয়।

ক্রীড়া প্রতিযোগিতার ৪২টি ইভেন্টে ১২০ জন প্রতিযোগী অংশ নেন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুস।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ মালেক হাওলাদারে সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রশিদ তারেক জোমাদ্দার, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও মোল্লা ছোমের উদ্দিন পাঠাগাগের সভাপতি মোঃ হারুন অর রশিদ মোল্লা, প্রধান শিক্ষক মুকুল বেগম, সমাজ সেবক কাজী হাবিবুর রহমান প্রমূখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial