প্রধান সূচি

প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার :      

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা-জবাবাদিহিতা বৃদ্ধি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্রের পাশাপাশি সনাকের তত্ত্বাবধানে পরিচালিত ১৫নং ব্রাক্ষ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় ও সার্বিক মানোন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সনাক পিরোজপুরের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সিকদার আতিকুর রহমান জুয়েল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল এবং মোসাঃ রাজিনা খানম।

সভায় বিদ্যালয়ের বিরাজমান ইতবাচক পরিবর্তন এবং বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার কণা মুখার্জী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়ের চলমান সমস্যা সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে আলোচনা করবেন।

 

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial