প্রধান সূচি

মঠবাড়িয়ায় অঙ্গন শপিং সিটির লটারী ড্র ও পুরস্কার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি :

মহান স্বধীনতা দিবস ও অঙ্গন শপিং সিটির শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি লাকী কুপন এর ড্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০১৭ আজ সোমবার সন্ধ্যায় প্রবাসী শপিং কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আবদুস সালাম আজাদী প্রধান অতিথি এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সকালের খবর প্রতিনিধি জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অঙ্গন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক ফারজানা হোসেন, সৌদি প্রবাসী হাসপাতালের ডাঃ খন্দকার মুজাহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ্ আল মামুন, ম্যানেজার বেল্লাল হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, আলোকিত মঠবাড়িয়া’র সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার, দৈনিক পিরোজপুর কন্ঠ প্রতিনিধি এস.এম. আকাশ প্রমূখ।

র‌্যাফেল ড্রতে পৌর শহরের সবুজ নগর এলাকার দেলোয়ার হোসেন খোকন প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ লাভ করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial