প্রধান সূচি

Monday, March 27th, 2017

 

কাউখালীতে কারেন্ট জাল জব্দ : জেলের জরিমানা

কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলায় নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরে যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায়  থেকে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া  ও বাধা জাল জব্দ করেছে এবং জাটকা ইলিশ ধরার অপরাধে এক জেলেকে আটক করেছে। আজ সোমবার ভোরে সন্ধ্যা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার  মূল্যে প্রায় এক লাখ টাকা । জাটকা ইলিশ ধরার দায়ে আটক জেলেকে পাঁচশত টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট লাবণী চাকমা এ জরিমানা করেন। জরিমানাকৃত জেলের নাম দেলোয়ার হোসেনবিস্তারিত পড়ুন


দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে জি হায়দার স্কুলে সততা সংঘের শপথ বাক্য পাঠ

ষ্টাফ রিপোর্টার : দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আজ সোমবার পিরোজপুর শংকরপাশা জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের সদস্য ও শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান। এ সময় দুর্নীতি দমন কমিশনের প্রনীত নীতিবাক্য পাঠ করান কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নাসরিনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ কর্মসূচিতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি খান আলমগীর, সহ সভাপতি রমা সমাদ্দার, সদস্য মোল্লা লিয়াকত আলী, খালেদা আক্তার হেনা, সিকদার চাঁন, মেহেদী হাসান প্রমুখ উপস্থিতবিস্তারিত পড়ুন


পিরোজপুর জেলা পরিষদের সমন্বয় সভা

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে জেলা পরিষদের সভাকক্ষে আজ সোমবার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ ইসমাইল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ রফিকুল ইসলাম সুমন, মোঃ মামুন হোসাইন, জাহাঙ্গীর হোসেন, মোঃ রেজাউল হক, আব্দুল হাই হাওলাদার, শেখ আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা সদস্য শাহজাদী রেবেকা শাহীন, সাবিনা ইয়সিমিন, রোকেয়া বেগম, রোজিনা বেগম, সায়েমা সুলতানা প্রমুখ। সভায় জেলা পরিষদের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।  


পিরোজপুরে কচি-কাঁচা বম্বে সুইটস্ সংগীত প্রতিযোগিতার জেলা পর্যারের বাছাই অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : জাতীয় সংগীতকে শুদ্ধ উচ্চারনে গাওয়া এবং বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পিরোজপুরে কচি-কাঁচা বম্বে সুইটস্ সংগীত প্রতিযোগিতা-২০১৭’র জেলা পর্যায়ের বাছাই অনুষ্ঠিত হয়েছে। আজ সোমাবর সকালে শহরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বম্বে সুইটস্ এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুুল লতিফ মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষাকর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল, বম্বে সুইটস্ আঞ্চলিক ব্যবস্থাপক ফখরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়। জেলা পর্যায়ে ক ও খ গ্রুপে মোট ১৮বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অপহৃত শিশু উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া উপজেলায় সাবেক দুলাভাই কর্তৃক ময়না আক্তার রিয়া (৭) নামের এক শিশু শ্যালিকাকে অপহরণের তিন দিন পর থানা পুলিশ আজ সোমবার সকালে উদ্ধার করেছে। পাশ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা বাজার থেকে সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজের নেতৃতে ওই অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। রিয়া আক্তার উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের কালাম ঘরামীর মেয়ে ও স্থানীয় বকসীর ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার কুমিরমারা গ্রামের শাহ আলমের পুত্র রাসেল মিয়া দীর্ঘদিন আগে ডিভোর্স দেয়া স্ত্রী কেয়াকে পুনরায় বিয়েবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অঙ্গন শপিং সিটির লটারী ড্র ও পুরস্কার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : মহান স্বধীনতা দিবস ও অঙ্গন শপিং সিটির শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি লাকী কুপন এর ড্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০১৭ আজ সোমবার সন্ধ্যায় প্রবাসী শপিং কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আবদুস সালাম আজাদী প্রধান অতিথি এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সকালের খবর প্রতিনিধি জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অঙ্গন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক ফারজানা হোসেন, সৌদি প্রবাসী হাসপাতালের ডাঃ খন্দকার মুজাহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ্ আল মামুন, ম্যানেজার বেল্লালবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সারও বীজ বিতরন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে আউশ উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে সার, বীজ ও সেচ সহায়তার জন্য নগদ অর্থ এবং সবজি ফসলের মাছি পোকা দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ৬শ মন জাটকা ইলিশ ও পিরানহা জব্দ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরের কেবি বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬শ’ মন জাটকা ইলিশ ও ১শ’ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মোঃ মিনহাজ হোসেন (৪০) ও ছত্তার আলী সরদার (৬৫) নামে দুই বিক্রেতাকে আটক করা হয়। আজ সোমবার ভোরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে আটক মিনহাজ হোসেনকে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা ও ছত্তার আলীকে ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত মিনহাজ হোসেন বাগেরহাট শহরের বাসাবাটি এলাকারবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের আর্থিক অনুদান দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলায় পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ। রবিবার উপজেলার পাড়েরহাট বন্দর বাজারে পুড়ে যাওয়া ৫টি দোকান ঘর পরিদর্শন কালে জেলা পরিষদ চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন। এছাড়া পাড়েরহাট বন্দরের সরকারি পুকুর পাড় মেরামতের জন্য জেলা পরিষদ থেকে ৫ লক্ষ টাকা দেয়ার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, আবুল কালাম ইমরান, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, পত্তাশী ইউপি চেয়রম্যান হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন, বালিপাড়া ইউপিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial