প্রধান সূচি

পাইকগাছা ছাত্রদলের কর্মী সমাবেশ

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় থানা ও পৌর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শেখ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধন করেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী। প্রধান অতিথি ছিলেন থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

ছাত্রদল নেতা ইমরান সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান বেলাল, মঈদুল ইসলাম সোহাগ, রিয়াসাত আলী, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ছাত্রনেতা আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, দিপংকর বাবু, ইলিয়াস হোসেন, এসএম মোহর আলী, আয়ুব হোসেন, আবু হাসান, বিএম আকিজ উদ্দীন, বেলাল হোসেন, হেলাল উদ্দীন, আবু হানিফ, আবু জাফর, আনিছুর রহমান, শেখ রাসেল, সাইদুল ইসলাম মোল্লা, মনিরুজ্জামান মনি, ফিরোজ আহম্মেদ, নজরুল ইসলাম, মিন্টু, ফয়সাল রাসেদ সনি, রবিউল ইসলাম, ইয়াউর রহমান, এরশাদ আলী, মুন্না, শাহীদুর রহমান, রাসেল, হারুন, জাকির, সাইদুল, আলতাফ, ইয়াসিন, হাফিজ, আরিফ, ফিরোজ ও বাদশা।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial