প্রধান সূচি

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন-রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনসহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে “বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “শিশু থেকে বঙ্গবন্ধু” বিষয়ের উপর শিশুদের মধ্যে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, ওসি (তদন্ত) এস,এম, জাবীদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকারসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial