প্রধান সূচি

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী অপহরণের দেড় মাস পর উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি :

অবশেষে কলেজ ছাত্রী সানজিদা আক্তার মিতু (১৬)কে অপহরণের দেড় মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার বড়হারজি থেকে উদ্ধার করেছে। সানজিদা মিতু উপজেলার বাঁশবুনিয়া গ্রামের জাকির শিকদাররের ছোট মেয়ে ও পার্শবর্তী সিংখালী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।শুক্রবার সকালে থানা পুলিশ কলেজ ছাত্রী মিতুকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে।

থানাসূত্রে জানাযায়, স্থানীয় বাঁশবুনিয়া গ্রামের জাকির শিকদার শাহীনের অপর কলেজ পড়–য়া বড় মেয়ে তৌহিদা ইসলাম সেতুকে শৌলা গ্রামের ফিরোজ হাওলাদের বখাটে পুত্র জসিম বারবার প্রেম নিবেদন করে ব্যর্থ হয়। সম্প্রতি সেতুর অন্যত্র বিয়ে হলে ক্ষুব্ধ হয়ে গত ২ ফেব্রুয়ারি সকালে ছোট মেয়ে সানজিদা আক্তার মিতুকে কলেজ যাবার পথে বখাটে জসিম ও তার দলবল অপহরণ করেন। এঘটনায় ওই দিন কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে জসিমসহ ১০ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলার ৩নং আসামী বাপ্পী জেল হাজতে থাকলেও বাখাটে জসিমসহ ৪ আসামী উচ্চ আদালতের জামিনে রয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম ওই কলেজ ছাত্রী উদ্ধার ও ডাক্তারী পরীক্ষার কথা নিঃশ্চিত করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial