প্রধান সূচি

Friday, March 17th, 2017

 

বঙ্গবন্ধু’র চেতনায় আমাদের রাজনীতি করতে হবে ….. আনোয়ার হোসেন মঞ্জু

সাইফুল্লাহ হুমায়ুন ও শংকরজিৎ হালদার : জাতীয় পার্টি (জপি)’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, বঙ্গবন্ধু-স্বাধীনতা-সার্বভৌমত্ব-উন্নয়নের প্রশ্নে জেপি ও আওয়ামী লীগ এক ও অভিন্ন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী। বঙ্গবন্ধু আঁতাত, তোষামোদ বা সমঝোতা করে দেশের স্বাধীনতা আনেন নি। তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে মানুষের জন্য আহার-বাসস্থান-কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং বঙ্গবন্ধু’র চেতনায় আমাদের রাজনীতি করতে হবে। আজ শুক্রবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে ভান্ডারিয়ায় উপজেলা জেপি’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রীবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠিত

কন্ঠ ডেস্ক : পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সৈয়দ শহিদুল আহসানকে আহ্বায়ক ও এস এম মুইদুল ইসলাম মুহিত, আব্দুস সালাম সিকদার, সুব্রত কুমার ঠাকুর, মোঃ শরীফ আহম্মেদ ও এম এ সালাম রেজাকে যুগ্ম আহ্বায়ক করে ৫৯ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি আজ শুক্রবার জেলা কমিটির অনুমোদন পেয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার শুক্রবার রাতে এ কমিটি অনুমোদন করে স্বাক্ষর দিয়েছেন। গত ১২ মার্চ সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক সাংগঠনিক নির্দেশের বলে এবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধু’র জন্ম না হলে বাঙ্গালী স্বাধীন রাষ্ট্র পেত না …. এ কে এম এ আউয়াল

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল বলেছেন, বর্তমান প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। এই প্রজন্মকে বঙ্গবন্ধু ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর দায়িত্ব আমাদের। বঙ্গবন্ধু’র জন্ম না হলে বাঙ্গালী স্বাধীন রাষ্ট্র পেত না। তিনি শিক্ষকদের অনুরোধ করে বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস শোনাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার পিরোজপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তিন দিনব্যাপী শিশু আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধু’র জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে জেলা আওয়ামী লীগের আনন্দ র‌্যালী

ষ্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান, আনন্দ র‌্যালী, দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে জেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে। দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আজ শুক্রবার সকালে শহরের সিও অফিস মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে। পরে এখান থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইসাহাক আলী খান পান্না, জেলাবিস্তারিত পড়ুন


পিরোজপুর সদর হাসপাতালে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পিরোজপুর সদর হাসপাতাল সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ফখরুল আলম, হাসপাতালের আর এমও ডাঃ ননী গোপাল রায় ও ডাঃ অনিমেষ হালদার।


স্বরূপকাঠিতে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

স্বরূপকাঠি প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বরূপকাঠি উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও ছারছীনা মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসুচী পালন করেছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৌর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে র‌্যালীটি পৌরশহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস পালন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি ইন্দুরকানী এম. ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষে হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার স্বপন কুমার ডাকুয়া,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শিশু সমাবেশ অনুষ্ঠিত এবং শহিদ মিনারের উদ্বোধন

ইন্দুরকানী প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপুর পঞ্চগ্রাম সম্মিলনী (পিএস) মাধ্যমিক বিদ্যালয় নবনির্মিত শহীদ মিনার প্রাঙ্গনে শুক্রবার সকালে ব্যতিক্রমধর্মী শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা। এ সময় আরওবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী অপহরণের দেড় মাস পর উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি : অবশেষে কলেজ ছাত্রী সানজিদা আক্তার মিতু (১৬)কে অপহরণের দেড় মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার বড়হারজি থেকে উদ্ধার করেছে। সানজিদা মিতু উপজেলার বাঁশবুনিয়া গ্রামের জাকির শিকদাররের ছোট মেয়ে ও পার্শবর্তী সিংখালী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।শুক্রবার সকালে থানা পুলিশ কলেজ ছাত্রী মিতুকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে। থানাসূত্রে জানাযায়, স্থানীয় বাঁশবুনিয়া গ্রামের জাকির শিকদার শাহীনের অপর কলেজ পড়–য়া বড় মেয়ে তৌহিদা ইসলাম সেতুকে শৌলা গ্রামের ফিরোজ হাওলাদের বখাটে পুত্র জসিম বারবার প্রেম নিবেদন করে ব্যর্থ হয়। সম্প্রতি সেতুর অন্যত্র বিয়ে হলে ক্ষুব্ধ হয়েবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে শুক্রবার দিনব্যপী মঠবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের উদ্যোগে এক বণ্যাঢ্য র‌্যলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, কেন্দ্রীয় সাচিব নেতা ডাঃ এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, সাবেক উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সহ- সভাপতি মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial