Friday, March 17th, 2017
বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনে মঠবাড়িয়া আ’লীগের কর্মসূচী
মঠবাড়িয়া প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে উপজেলা আ’লীগ ও পৌর আ’লীগের যৌথ উদ্যেগে পৃথক কর্মসূচী পালিত হয়েছে।শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে একটি বণ্যাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে দলীয় কার্যলয়ে জন্মদিনের কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌর আ’লীগ সভাপতি আফজাল হোসেন, সাবেক উপজেলা আ’লীগ সভাপতি ফারুকুজ্জামান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা আ’লীগের সদস্য ও স্বাচিব নেতা ডাঃ এম নজরুল ইসলাম, আওয়ামী যুবলীগবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে পৌর আ’লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, আ’লীগনেতা বিজন বিহারী সরকার, গোলাম রব্বানী, শেখ জামাল হোসেন, আলহাজ্ব আব্দুল খালেক, ভূধর চন্দ্র বিশ্বাস, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের সভাপতি এস,এম, সামছুর রহমান, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, দ্বিজেন মন্ডল, মিনারুল ইসলাম,বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর জন্মদিন আজ
॥ ফসিউল ইসলাম বাচ্চু ॥ আজ ১৭ই মার্চ। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস। আজ জাতীয় শিশু দিবসও। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণেরবিস্তারিত পড়ুন
