মঠবাড়িয়া উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত
মঠবাড়িয়া প্রতিনিধি :
জেলার মঠবাড়িয়া উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কিৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত হয়েছে। তিন দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কিৃতিক প্রতিযোগিতার সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর এর সভাপতিত্বে সমপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক পৌর প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সেলিম মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক জাহিদ উদ্দিন পলাশ, মোঃ মাসুদ মিয়া, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, শিক্ষক এইচএম আকরামুল ইসলাম, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান মিজু, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ইসরাত জাহান মমতাজ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বিদ্যলয়ের প্রাক্তন কৃতি ছাত্রী নিশাত আনান।
শেষে ক্রীড়া ও সাংস্কিৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
