মঠবাড়িয়ায় জাতীয় পার্টির পরিচিত সভা
মঠবাড়িয়া প্রতিনিধি :
জাতীয় পার্টি মঠবাড়িয়া উপজেলার শাখার নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় জাতীয় পার্টি দলীয় কার্যলয়ে এ পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মুকুল আহমেদ বাদশা।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নাজমুল আহসান কবীরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক নূর হোসেন খাঁন, নুরে আলম মেম্বার, সদস্য সচিব রফিকুল ইসলাম টুকু, যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক আঃ রহমান, আফছার উদ্দিন দিপু, শাহ আলম, কামাল জমাদ্দার প্রমূখ।
Please follow and like us:
« ঐতিহাসিক নরসিংদীর বালাপুর জমিদার বাড়ি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় পাল্টাপাল্টি মামলায় ৩ মুক্তিযোদ্ধা পরিবার ঘর ছাড়া »
