বাগেরহাটে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতায় কচুয়া চ্যাম্পিয়ন
বাগেরহাট প্রতিনিধি :
বাংলাদেশ কাবডি ফেডারেশনের আয়োজনে বাগেরহাটে অনুষ্ঠিত আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতায় কচুয়া উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দীন ষ্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ন খেলায় কচুয়া উপজেলা কাবাডি দল ফকিরহাট উপজেলা কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাগেরহাট জেলা পুলিশের সহযোগিতায় দুটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে ১০ মার্চ এই প্রতিযোগিতা শুরু হয়েছিল।
