প্রধান সূচি

Sunday, March 12th, 2017

 

জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত : মাদকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমির কুমার দাস বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সভায় জেলার আইন-শৃংখলা, মাদক, জঙ্গী ও সন্ত্রাস বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন জানান, জেলার আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোসজনক। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে উল্লেখবিস্তারিত পড়ুন


মহড়া …

ষ্টাফ রিপোর্টার : রবিবার দুপুর পোনে ১২ টা। জেলা শহরের পিরোজপুর-হুলারহাট সড়কের পাশে সদর উপজেলা পরিষদের সামনের রাস্তায় হঠাৎ বেজে উঠলো ফায়ার সার্ভিসের সাইরেন। তাকিয়ে দেখা গেল সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে একটি কুঁড়ে ঘরে আগুন জ্বলছে। মুহুর্তের মধ্যে রাস্তাসহ উপজেলা কমপ্লেক্স ও আশেপাশের এলাকায় লোক জমায়েত হয়ে গেছে। উৎসুক মানুষের দৃষ্টি উপজেলা কমপ্লেক্সের দিকে। সকলের মাঝে একটা অজানা প্রশ্ন কি হয়েছে ? ফায়ার সার্ভিসের সাইরেনের শব্দ শুনে ততক্ষনে থানা থেকে পুলিশের গাড়িও ছুটে এসেছে। ওদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যস্ত কুঁড়ে ঘরের আগুন নিভাতে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা পানিবিস্তারিত পড়ুন


অপারেশন বন্ধ ॥ প্রসূতি রোগীদের দূর্ভোগ চরমে : মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে খুড়িয়ে চলছে চিকিৎসাসেবা

এস.এম. আকাশ, মঠবাড়িয়া : জেলার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুড়িয়ে খুড়িয়ে চলছে চিকিৎসাসেবা। বেশ কয়েক বছর সিজারিয়ান অপারেশন কার্যক্রম চালু থাকলেও হঠাৎ করে বন্ধ হয়ে পড়ে ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন কার্যক্রম। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইওসি) ডাঃ বশির আহমেদ পদন্নোতি পেয়ে অন্যত্র বদলী হওয়ায় এ অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে করে দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রসূতি মায়েদের। স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারে যাবতীয় যন্ত্রপাতি থাকলেও একজন মেডিকেল অফিসারের (জরুরী প্রসূতি সেবা) অভাবে হাসপাতালের সব ধরণের অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া হাসপাতাল চত্বর ও রোগীদের ওয়ার্ডে নেইবিস্তারিত পড়ুন


পূর্ব বাংলা লিবারেশন ফ্রন্ট গঠন

॥ নূর হোসাইন মোল্লা ॥ ১৯৫৮ সালের ৭ অক্টোবর রাতে জেনারেল আইয়ুব খান এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বিনা রক্তপাতে ক্ষমতা দখল করেন। সারা দেশে সামরিক আইন জারী করে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করেন। আওয়ামী লীগ, ন্যাপ ও বামপন্থী নেতা কর্মীদেরকে কারাগারে নিক্ষেপ করেন। বন্দিদের মধ্যে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেখ মজিবুর রহমান, আবুল মনসুর আহমেদ, সরদার ফজলুল করিম, কোরবান আলী, নুরুদ্দীন আহমেদ, আবদুল হামিদ চৌধুরী, ক্যাপ্টেন মনসুর আলী প্রমুখ ছিলেন। সামরিক আইন জারী হওয়ায় পূর্ব বাংলায় নেমে আসে ভয়াবহ দমননীতি। এ অবস্থায় জামালপুর মহাকুমা (বর্তমানে জেলা) আওয়ামী লীগের সাংগঠনিকবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ডাকাত ও মাদক ব্যবসায়ী বেল্লাল গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার চালিতাবুনিয়া গ্রাম থেকে দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী বেল্লাল সরদার (৩০)কে গ্রেফতার করেছে। বেল্লাল ওই গ্রামের মৃত শহীদ সরদারের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, ডাকাত বেল্লালের নামে মঠবাড়িয়া ও বামনা থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। আজ রবিবার বিকেলে বেল্লালকে আদালতে সোপর্দ করা হয়েছে।


নাজিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন : স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান আ’লীগের মনোনয়ন পেতে মরিয়া

ফিরোজ মাহমুদ, নাজিরপুর : পিরোজপুরের নাজিরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেছে স্বাধীনতা বিরোধী পরিবারের এক সন্তান। এ ঘটনায় স্বাধীনতার স্বপক্ষের সমর্থকসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অনুসন্ধানে জানা গেছে, ২০০৩ সালের ৩ মার্চ অনুষ্ঠিত উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান ওয়ালী উল্লাহ তৎকালীন স্থানীয় এমপি যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদী’র সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। তখন ওই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফ. এম. রফিকুল আলম বাবুলবিস্তারিত পড়ুন


কাউখালীতে দুর্ঘটনায় উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া

কাউখালী প্রতিনিধি : অগ্নিনির্বাপনের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের মহাসড়কে দুর্ঘটনাজনিত উদ্ধার কাজে দক্ষতা বাড়াতে পিরোজপুরের কাউখালীতে মহাসড়কে মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্ঘটনার শিকার হলে আহতদের কীভাবে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এ বিষয়ে মহড়া করেছে পিরোজপুরের কাউখালীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কাউখালী-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নৈকাঠী নামক স্থানে কাউখালী ফায়ার সার্ভিস রবিবার বিকেলে এ মহড়ার আয়োজন করে। মহড়ায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি উদ্ধার কর্মীদের কর্ম দক্ষতা বাড়বে বলে মনে করেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক। তিনি আরো জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই মহড়াবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে নব গঠিত পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভা

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে নবগঠিত পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ইন্দুরকানী কলেজের সভাকক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ইন্দুরকানী শাখার সভাপতি সুনীল কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদার, পিরোজপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট দীলিপ কুমার মাঝি, ইন্দুরকানী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি গীতিশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশান্ত কুমার সরকার।


ভান্ডারিয়ায় আওয়ামী লীগের বর্ধিত সভা

ভান্ডারিয়া অফিস : ভান্ডারিয়ার তেলিখালী ইকোপার্কে আজ রবিবার উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম হাওলাদার, যুবলীগের উপজেলা আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার প্রমূখ।  


বাগেরহাটে আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতায় কচুয়া চ্যাম্পিয়ন

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ কাবডি ফেডারেশনের আয়োজনে বাগেরহাটে অনুষ্ঠিত আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতায় কচুয়া উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দীন ষ্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ন খেলায় কচুয়া উপজেলা কাবাডি দল ফকিরহাট উপজেলা কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, জেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial