Sunday, March 12th, 2017
বাগেরহাটে অগ্নিকান্ডে উদ্ধার ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের অগ্নিকান্ড, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক তিন দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এ প্রশিক্ষনে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান : জাটকা জব্দ
বাগেরহাট প্রতিনধি : বাগেরহাট শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে ২২৮টি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালাত। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এসময় আহরণ ও বিক্রয় নিষিদ্ধ জাটকা ইলিশ মজুদ ও বিক্রির দায়ে দু’জনকে অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, বাসাবাটি এলাকার জাকির হোসেন (৩৮) ও আমলাপাড়া এলাকার আলী আকবার (৫৫)। তাদেরকে ২শ’ টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দীন জানান, বাগেরহাট মাছ বাজারে জাটকা বিক্রি হচ্ছে এমন অভিযোগে দুপুরে অভিযান চালানো হয়। এ সময় বাজারের দু’জন বিক্রেতার কাছ থেকে ২২৮বিস্তারিত পড়ুন
দূর্ভোগের আরেক নাম পাইকগাছার প্রধান সড়ক
পাইকগাছা প্রতিনিধি : মৌসুমের শুরুতেই টানা কয়েকদিনের বৃষ্টি সবুজ প্রকৃতি ও কৃষি ফসলের উপকার হলেও যাতায়াতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। এমন দূর্ভোগের সৃষ্টি হয়েছে পাইকগাছা-খুলনা প্রধান সড়কের উপজেলা সদর থেকে কপিলমুনি পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক। ইতোমধ্যে সড়কটি দূর্ভোগের জন্য ব্যাপক আলোচিত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটিতে খানাখন্দে পরিণত হয়েছে। যার কারণে উপকূলীয় কয়েকটি উপজেলার লাখ লাখ মানুষ যাতায়াতে দীর্ঘদিন ভোগান্তি পাচ্ছে। এমনকি সড়কটির বেহাল দশার কারণে বিভিন্ন সভা সমাবেশে স্থানীয় সংসদ সদস্যকে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায়। এমপি’র প্রচেষ্টায় দীর্ঘদিন পর সড়ক সংস্কারে ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে এমন খবরেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন বানচাল করার অপচেষ্টার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় চাঁদখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক অভিভাবক ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। প্রাপ্তসূত্রে জানাগেছে, গত ৭ মার্চ উপজেলার ৩৫নং চাঁদখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান প্রতিনিধি মনোনীত করার ক্ষেত্রে প্রাথীদের মধ্যে কোন সমঝোতা না হওয়ায় নির্বাচন কমিশনার লটারীর মাধ্যমে প্রধান প্রতিনিধি নির্বাচন সম্পন্ন করেন। লটারীতে মৃদুল হাসান সানি প্রধান প্রতিনিধি মনোনীত হলেও তা মেনে নিতে পারেননি আশিক বিল্লাহ নামের এক প্রার্থীর অভিভাবক। অভিযোগবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ নেতা জামালের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, আওয়ামী লীগ নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমান, রতন ভদ্র, শেখ মনিরুল ইসলাম, বিজন বিহারী সরকার, হেদায়েত আলী টুকু, নির্মল মজুমদার, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, মিজান গাজী, আবুল বাশার বাবুল সরদার, গোলামবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গৃহবধুকে হত্যার অভিযোগ
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী গ্রামে রূমা আক্তার (২২) নামে এক গৃহবধুকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আজ রবিবার দুপুরে নিহত রূমার শ্বশুরবাড়ি থেকে তার (রূমা) লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করেছে। নিহত রূমা দেবরকাঠী গ্রামের রাজু সেখের স্ত্রী এবং সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের সিদ্দিক হাওলাদারের মেয়ে। গত প্রায় তিন বছর আগে রাজু’র সাথে পারিবারিকভাবে রূমার বিয়ে হয়। রূমার ফুফাতো ভাই জুয়েল জানায়, রূমার স্বামী রাজু পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক। তার সাথে অন্য একটি মেয়েরবিস্তারিত পড়ুন
ফিরে আসুক সোনালি আঁশের সোনালি দিন
আমাদের এ দেশকে এক সময় সোনালি আঁশের দেশ বলা হত। এর কারণ বাংলাদেশের পাটের বিশ্বময় সুখ্যাতি। এক সময় দেশে বৈদেশিক আয়ের সিংহভাগ আসতো পাট ও পাটজাত পণ্য রফতানি থেকে। কিন্তু দিনে দিনে পাটের সেই সোনালি দিন শেষ হয়ে গেছে। তবে পাট নিয়ে আবার আশার কথা শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনষ্টিটিউটে পাট দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও পাট মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, এক সময় পাট রফতানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। এখনও পাট থেকে অনেক পণ্য তৈরি করা হয়। তাই পাটবিস্তারিত পড়ুন
