প্রধান সূচি

বাগেরহাটে অগ্নিকান্ডে উদ্ধার ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের অগ্নিকান্ড, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক তিন দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষনে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial