প্রধান সূচি

আওয়ামী লীগ নেতা জামালের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

পাইকগাছা প্রতিনিধি :

খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, আওয়ামী লীগ নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা  অধ্যক্ষ লুৎফর রহমান, রতন ভদ্র, শেখ মনিরুল ইসলাম, বিজন বিহারী সরকার, হেদায়েত আলী টুকু, নির্মল মজুমদার, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, মিজান গাজী, আবুল বাশার বাবুল সরদার, গোলাম রব্বানী, সরদার গোলাম মোস্তফা, জেলা যুবলীগ নেতা  শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, যুবলীগ নেতা শেখ মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, বজলুর রহমান, আসিফ ইকবাল রনি, সঞ্জয় ঘোষ, ছাত্রলীগ নেতা মশিয়ার রহমান ও মাসুদ পারভেজ রাজু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial