প্রধান সূচি

কঁচা নদীতে অভিযান : ৭৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ষ্টাফ রিপোর্টার :

জেলার কঁচা নদীতে কোষ্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ জাল আটক করেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট, বেহুন্দী, চরগড়া জাল ও বিভিন্ন ধরনের মাছধরা সরঞ্জামসহ প্রায় ৭৬ হাজার মিটার জাল আটক করা হয়। পরে বেকুটিয়া ফেরীঘাট এলাকায় আটককৃত জাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব কুমার দাসের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

পিরোজপুর সদর উপজেলা মৎস কর্মকর্তা তপন কুমার বেপারী জানান, আটককৃত জাল ও মালামালের বাজারমূল্য প্রায় ৩২ লক্ষ টাকা।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial