Wednesday, March 8th, 2017
হেরিংবন্ড করার উদ্যোগ : গ্রামীণ জনপদে মুছে যাচ্ছে কাঁচা সড়ক
কন্ঠ রিপোর্ট : গ্রাম অঞ্চলগুলোতে মাটির কাঁচা রাস্তা আর দেখা যাবে ভবিষ্যতে। ধীরে ধীরে সেখানে জায়গা করে নেবে পাকা রাস্তা। প্রথম পর্যায়ে কার্পেটিং করা পাকা রাস্তা না হলেও অন্তত ইট বিছিয়ে হেরিংবন্ড করা হবে রাস্তাগুলোতে। তেমনই উদ্যোগ নেয়া হচ্ছে। এতে করে দেশের প্রতিটি উপজেলার স্থানীয় হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ যেসব গ্রামীণ মাটির রাস্তা দিয়ে সংযুক্ত রয়েছে সেগুলো দীর্ঘস্থায়ী ও টেকসই হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাধীনতাত্তোরকালে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য উন্নয়নসহযোগী সংস্থা (ইউএসএইড) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় ‘কাজেরবিস্তারিত পড়ুন
আধাঁর ভাঙ্গার শপথ …
ষ্টাফ রিপোর্টার : ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭’র প্রথম প্রহরে শিক্ষক-শিক্ষার্থীরা আধাঁর ভাঙ্গার শপথ গ্রহন করে। আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে এবং ডাক দিয়ে যাই এর সহযোগিতায় মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে সরকারী মহিলা কলেজে মোমবাতী প্রজ্জলন করে আধাঁর ভাঙ্গার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত শতাধিক ছাত্রী-শিক্ষক ও সুধীজনকে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার শপথ পাঠ করান। এখানে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা পারিবারিক নির্যাতনবিস্তারিত পড়ুন
কঁচা নদীতে অভিযান : ৭৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ
ষ্টাফ রিপোর্টার : জেলার কঁচা নদীতে কোষ্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ জাল আটক করেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট, বেহুন্দী, চরগড়া জাল ও বিভিন্ন ধরনের মাছধরা সরঞ্জামসহ প্রায় ৭৬ হাজার মিটার জাল আটক করা হয়। পরে বেকুটিয়া ফেরীঘাট এলাকায় আটককৃত জাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব কুমার দাসের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। পিরোজপুর সদর উপজেলা মৎস কর্মকর্তা তপন কুমার বেপারী জানান, আটককৃত জাল ও মালামালের বাজারমূল্য প্রায় ৩২ লক্ষ টাকা।
চালু হচ্ছে হেল্প লাইন ১০৯ : নারীর প্রতি সহিংসতারোধে জেলাভিত্তিক আইনি সহায়তা
কন্ঠ রিপোর্ট : যুগে যুগে নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়ে আসছেন। যৌতুক, যৌন নির্যাতন, কাজের পরিবেশে নিরাপত্তাহীনতা, চলতে-ফিরতে সমস্যা, পারিবারিক কলহ, নির্যাতনসহ নানা সমস্যা মোকাবেলা করতে হয় নারীদের। ইন্টারনেটের যুগে নতুন এক ধরনের নিরাপত্তাহীনতা নারীদের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আধুনিক এ প্রযুক্তির সঙ্গে নারীরা যুক্ত থাকুন বা নাই থাকুন, এর নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছেন তারা। নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ২০১৪ সালে নারীদের জন্য ন্যাশনাল হেল্প লাইন চালু করা হয়। যে কোনো অপারেটর থেকে ১০৯২১ এই নম্বরে ডায়াল করে নির্যাতন সম্পর্কে অভিযোগ করার জন্য এ হেল্প লাইনবিস্তারিত পড়ুন
মানবতা বিরোধী অপরাধ পটুয়াখালীর পাঁচজনের বিচার শুরু
কন্ঠ ডেস্ক : একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় পটুয়াখালী জেলার পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোঃ আনোয়ারুল হক নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার আসামিরা হলেন, ইসহাক, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। ২০১৬ সালের ১৩ অক্টোবর এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে ২০১৫ সালের ২৩বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে আন্তর্র্জাতিক নারী দিবস পালিত
ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার সকালে শহরের প্রধান সড়কে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা হল রুমে ইউএনও মোঃ নুরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা আজীম, অধ্যক্ষ মনিরুজ্জামান বুলবুল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, ওসি তদন্ত মোঃ হাসনাইন পারভেজ, আওয়ামী লীগ নেতা মাহামুদূল হক দুলাল, গিসাস উদ্দিন সেলিম, অধ্যক্ষ শাহ-আলম, দিলরুবা মিলন, জেপি নেতা কাওছার আহমেদ দুলাল, রুপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক এইচবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মিথ্যা মামলা ও অসত্য সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন
ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়া উপজেলায় বুধবার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে প্রতিপক্ষের মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে এবং একটি জাতীয় দৈনিকসহ কিছু আঞ্চলিক পত্রিকায় অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও (অবঃ) শিক্ষক রমেন্দ্র নাথ দত্ত । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, প্রতিবেশী মৃত শৈলেন্দ্র নাথ রায়ের স্ত্রী রেনুকা বালা ও মেয়েরা দীর্ঘদিন ধরে এলাকার একটি স্বার্থান্বেষী মহলের পরোক্ষ ইন্ধনে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে তাদের পরিবারকে। একই সাথে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রাকেশরও তীব্র নিন্দা জানান তিনি। তিনি উল্লেখবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক নারী দিবসে ভান্ডারিয়ায় সেলাই মেশিন বিতরণ
ভান্ডারিয়া প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে বুধবার জেলার ভান্ডারিয়ায় নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ও ঢাকার আহসানিয়া মিশনের সহায়তায় একটি র্যালি বের হয়। র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের উপজেলা সভাপতি আসমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমী মোঃবিস্তারিত পড়ুন
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলা মহিলা অধিদপ্তর ও বাংলাদেশ মহিলা পরিষদ, কাউখালী শাখার উদ্যোগে বুধবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কাউখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবীব। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীর। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম। বক্তব্য রাখেন, মহিলা পরিষদের কাউখালী শাখার সাংগঠনিক সম্পাদক মিনতী মজুমদার, লিগ্যাল এইড সম্পাদক ফরিদা ইয়াসমিন,বিস্তারিত পড়ুন
এ কি কান্ড শিক্ষকের !
নাজিরপুর প্রতিনিধি : জেলার নাজিরপুরে অসুস্থতার কারণে স্কুলে না আসার অপরাধে নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হাত ভাঙ্গলেন প্রধান শিক্ষক। সহপাঠিরা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করেছেন আহত ছাত্রের মা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগটি ওসি বরাবরে প্রেরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার । জানা যায়, উপজেলার মুগারঝোর গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে ও মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইমন হাওলাদার (১৩) শারীরিক অসুস্থতার কারণে গত শনিবার থেকে সোমবার পর্যন্তবিস্তারিত পড়ুন
