Wednesday, March 8th, 2017
নাজিরপুরে ছাত্রদল নেতা ছোট্ট’র স্বরণে মিলাদ ও আলোচনা সভা
নাজিরপুর প্রতিনিধি : নাজিরপুরের ছাত্রদল নেতা শামসুল হক ছোট্ট’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন। উপজেলা সদরের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম মাজেদুল কবির রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, নজরুল ইসলাম খান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির আহম্মেদ বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাফায়েত হোসেন রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক এসকেবিস্তারিত পড়ুন
স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় নাজিরপুরে ৩ জনকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ
নাজিরপুর প্রতিনিধি : জেলার নাজিরপুরে সহপাঠি স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তিন এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করেছে ছাত্রলীগ নেতারা। গুরুতর আহত আরাফাত ইসলাম সানিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত কায়েস শেখ, জয় মৃধা ও আরাফাত ইসলাম সানি সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থী ও উপজেলার শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় ছাত্র। হামলার শিকার কায়েস শেখ জানায়, তারা তিন জন বিজ্ঞান বিভাগের ছাত্র। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা সদরের সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে হল থেকে বের হওয়ার পর তাদের এক বান্ধবীকে উত্যক্ত করেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দুই সহোদয়ের সংঘর্ষে আহত ৪
মঠবাড়িয়া প্রতিনিধি : আজ বুধবার সকালে জেলার মঠবাড়িয়ায় উপজেলার নলী গোলবুনিয়া গ্রামে ক্ষেতের সীমানার কলাই তোলাকে কেন্দ্র করে সহোদর দুই ভাইয়ের সংঘর্ষে নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে গুরুতর আহত স্বপন বিশ্বাস (৬০) ও তার স্ত্রী অঞ্জলী রানী (৪৫)কে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। আহত জীবন বিশ্বাস (৬৫) ও তার ভাই আশুতোষ বিশ্বাস (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, ওই গ্রামের মৃত মনোহর বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাসের সাথে আপন বড় ভাই জীবন বিশ্বাসের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
মঠবাড়িয়া প্রতিনিধি : “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রায়-বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই স্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইসমাইল হোসেন হাওলাদার, নারী কর্মীবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
মঠবাড়িয়া প্রতিনিধি : বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় ডাকবাংলোয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী’র মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) মঠবাড়িয়া উপজেলা শাখাা নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সভাপতি এমএ কুদ্দুস, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ শিকদার, শিক্ষক নেতা রুহুল আমীন ও এমএ ওহাবসহ দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
ছবির যাদুকর নাসির উদ্দিন আর নেই
কাউখালী প্রতিনিধি : সবার পরিচিত মিষ্টভাষী পিরোজপুরের কাউখালী উপজেলার ফিল্ম, নেগেটিভ, ডাকরুম ফটোগ্রাফির এক সময়কার ছবির যাদুকর প্রবীন ফটোগ্রাফার ও শহরের বালক বিদ্যালয় সড়কের ডালিয়া কালার ডিজিটাল ষ্টুডিও’র স্বত্ত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন মোল্লা আর নেই। তিনি বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ১০ টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী এক মেয়ে, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর ঝালকাঠীর দিয়াকুল গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দেবরের লাঠির আঘাতে ভাবী নিহত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে জমির মাটি কাটাকে কেন্দ্র করে দেবরের লাঠির আঘাতে ভাবী ছায়েরা ওরফে কমলা ওরফে কুশি বেগম (৪২) নিহত হয়েছেন। বুধবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোড় গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে হত্যার ঘটনায় জড়িত নিহতের দেবর তালুকদার রফিকুল ইসলাম মন্টুকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। নিহত ছায়েরা ওরফে কমলা ওরফে কুশি বেগম খলিল তালুকদারের স্ত্রী। মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) তারক বিশ^াস জানান, খলিল তালুকদার ও তার স্ত্রী বাড়ির পাশের মাছের ঘেরে মাটি কাটতে যান।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে তিন মাদকসেবী আটক
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় মদ খেয়ে মাতলামী ও বিশৃংখলা সৃষ্টির অভিযোগে মাদকাসক্ত তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মদ খেয়ে মাতলামী ও বিশৃংখলা সৃষ্টি করায় শহরের আল প্রিন্স’র মোড় থেকে মঙ্গলবার গভীর রাতে তিন যুবককে আটক করেছে ওসি (তদন্ত) আঃ রহমান বিশ্বাস ও এটিএসআই উত্তম কুমার চ্যাটার্জী। আটককৃতরা হল, মিয়াপাড়া এলাকার কদম আলীর ছেলে মোশারেফ হোসেন ওরফে মোশা, রাতারাতি কলোনীর ওলিয়ার রহমানের ছেলে জাহিদুল ইসলাম ও কলেজ রোড এলাকারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার : র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে কেন্দীয় মিনার থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে গিয়ে শেষ হয়। এখানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ, পুলিশ সুপার ওয়ালিদ হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা ইরাদ, শামিমা বেগম, প্রফেসর রুহুল আমীন, রফিকুল ইসলাম পান্না প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মহিলা পরিষদ, জাতীয় মহিলা সংস্থা, এনজিও প্রতিনিধি,বিস্তারিত পড়ুন
