বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী নির্যাতন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাযায়, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী গ্রামের জনৈক দিনমজুরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে (১৬)কে প্রতিবেশি আজিয়ার মল্লিকের ছেলে মোতালেব মল্লিক (২৫) বিভিন্ন সময় খারাপ আচারনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ীর বাহিরে বের হলে মোতালেব মল্লিক তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে জোরপূর্বক তাকে নির্যাতন করে। এসময় কিশোরীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, বুদ্ধি প্রতিবন্ধি ওই কিশোরীর পিতার অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
