Tuesday, March 7th, 2017
ঐতিহাসিক ৭ মার্চে পিরোজপুরে আওয়ামী লীগের ঐতিহাসিক জনসভা
দিপঙ্কর মাতা মিন্টু : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে পিরোজপুরে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় বক্তারা বলেছেন, দলের মধ্যে থাকা দুর্নীতিবাজদের চিহিৃত করে তাদের প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে যেন কোন দুর্নীতিবাজ স্থান না পায় সেদিকে জেলার প্রতিটি আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। আজ মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়রবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার : গ্রেফতার-১
স্বরূপকাঠী প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এইচ এম এরশাদের ছবি বিকৃত করে ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় রুবেল মিয়া (২৬) নামে এক পাপস ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্বরূপকাঠী থানা পুলিশ। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে ‘জঁনবষ সরধ’ নামে ফেসবুক আইডিতে স্থানীয়রা বিকৃত ছবি দেখতে পেয়ে সাবেক পৌর কাউন্সিলর আঃ ছালামকে জানায়। পরে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে স্থানীয়রা উপজেলার স্বরূপকাঠী ইউনিয়নের অলংকারকাঠী গ্রামের জামাল হোসেনের ছেলে রুবেলকে আটক করে নেছারাবাদ থানা পুলিশকে খবর দেয়। স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবিস্তারিত পড়ুন
কাউখালীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
কাউখালী প্রতিনিধি : কাউখালীতে নানা কর্মসূচি’র মধ্য দিয়ে মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন করে উপজেলা আওয়ামী লীগ। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না’র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একাংশ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোঃ কাইউমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় হাফেজ শিশু আব্দুল্লাহ ৬ দিনেও সন্ধান মেলেনি
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলায় হাফেজ শিশু আব্দুল্লাহ (১২) নিখোঁজ হওয়ার ৬ দিনেও তার কোন সন্ধ্যান মেলেনি। আব্দুল্লাহ উপজেলার সাপলেজা নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও কালিকাবাড়ি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। থানা সূত্রে জানা গেছে, গত ২ মার্চ হাফেজ আব্দুল্লাহ উপজেলার কচুবাড়িয়া তার নানা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। এরপর তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আব্দুল্লার বাবা মঞ্জু মিয়া মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ শিশু আব্দুল্লাহর সন্ধানে থানা পুলিশের চেষ্টা অব্যহত রয়েছে।
ভান্ডারিয়ায় কৃষক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়ায় দুর্বৃত্তদের হাতে কৃষক হত্যা মামলায় পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে প্রধান আসামী মারুফ (২০)কে গ্রেফতার করেছে। ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, দুর্বৃত্তদের হাতে খুন হওয়া কৃষক জালালের স্ত্রী পারুল বেগম বাদি হয়ে সোমবার রাতে মারুফকে প্রধান আসামী করে নামীয় দুই জন এবং অজ্ঞাতনামা আরও জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে মারুফকে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে। উল্ল্যেখ, গত সোমবার সন্ধ্যায় মারুফের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত জালালকে মোবাইল ফোনে উপজেলারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ৭ই মার্চ পালিত
ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক জোমাদ্দার, যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার প্রমূখ।
বাগেরহাটে বাল্যবিয়ে দেয়ায় মেয়ের বাবা ও কাজীকে অর্থদন্ড
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বাল্যবিয়ে দেয়ার ঘটনায় মেয়ের বাবা এবং বিয়ে পড়ানো কাজীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলার কচুয়া উপজেলার বিলকুল এলাকায় অভিযান চালিয়ে কাজী ও মেয়ের বাবাকে মোট ৮০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বিয়ের কাজী বাগেরহাট পৌরসভার সরুই এলাকার আছির উদ্দিনের ছেলে আবু তৈয়ব এবং মেয়ের বাবা কচুয়া উপজেলার ফতেপুর গ্রামের মোজ্জাফর হোসেন। বাগেরহাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন বলেন, বাল্যবিয়ে দেয়া হচ্ছে এমন খবর পেয়েবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী নির্যাতন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানাযায়, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী গ্রামের জনৈক দিনমজুরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে (১৬)কে প্রতিবেশি আজিয়ার মল্লিকের ছেলে মোতালেব মল্লিক (২৫) বিভিন্ন সময় খারাপ আচারনসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ীর বাহিরে বের হলে মোতালেব মল্লিক তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়েবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের একটি বাগান থেকে আব্দুর সালাম মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দেপাড়া গ্রামের জনৈক মধু হাজীর বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। সালাম মোল্লা পার্শ্ববর্তী বিষ্ণুপুর গ্রামের মৃত আহম্মেদ আলী মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য এবং বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াত বলে তার পরিবার সূত্রে জানাগেছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, স্থানীয় এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে গলায় রশি দেয়া অবস্থায় সালাম মোল্লার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশবিস্তারিত পড়ুন
বাগেরহাটে তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি : ‘গণতন্ত্র রক্ষার শপথে ঐক্যবদ্ধ হই’ এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফর রহমান আলম, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক শাহিদা আক্তার, পৌরসভার মহিলা কাউন্সিলর আসমা আজাদ, যুবদলের সহ-সাধারণ সম্পদক মোহিতুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেকবিস্তারিত পড়ুন
