প্রধান সূচি

পাইকগাছা ইউএনও’র সাথে উত্তরণ অপরাজেয় প্রকল্পের মতবিনিময় সভা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সাথে উত্তরণ অপরাজেয় প্রকল্পের এক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা ভূমি কমিটির সভাপতি অধ্যাপক জি.এম.এম আজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, অপরাজেয় প্রকল্পের প্রোগ্রাম অফিসার চৌধুরী আবুল কালাম, কমরেড শেখ আব্দুল হান্নান, এডভোকেট রেখা রাণী বিশ্বাস, সাংবাদিক আব্দুল আজিজ, এসএম আলাউদ্দিন সোহাগ, এমআর মন্টু, যুবলীগ নেতা এসএম আজিজুল হাকীম ও উত্তরণের কেন্দ্র ব্যবস্থাপক লোকমান হেকিম।

সভায় বন্ধ থাকা সরকারী খাস জমির একসনা বন্দোবস্ত পুনরায় চালু করার দাবী জানানো হয়।

 

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial