পাইকগাছা আ’লীগের ৭ মার্চের আলোচনা সভা
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী। বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা বিজন বিহারী সরকার, নির্মল মজুমদার, আবুল বাশার বাবুল সরদার, হায়দার মোল¬া, গোলাম রব্বানী, নির্মল চন্দ্র ঢালী, যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, এস,এম, সামছুর রহমান, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, আব্দুল বারেক, আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা বজলুর রহমান, সঞ্জয় ঘোষ, আসিফ ইকবাল রনি, মশিয়ার রহমান ও মাসুদ পারভেজ রাজু।
অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়।
