প্রধান সূচি

পাইকগাছায় যুবককে মারপিট

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় চিংড়ি ঘেরের বাঁধ ছিদ্র করে পানি নেয়ার অভিযোগে প্রতিপক্ষ ঘের মালিকের বিরুদ্ধে অক্ষয় কুমার মন্ডল (২৯) নামে এক যুবককে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। আহত অক্ষয়কে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে খালিয়ারচক এলাকায়।

সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক গ্রামের অখিল চন্দ্র মন্ডলের ছেলে অক্ষয় কুমার মন্ডল জানান, বাড়ির পাশে আমার সাড়ে ৩ বিঘা আয়তনের একটি চিংড়ি ঘের রয়েছে। ঘেরের পাশে একই এলাকার শিবপদ মন্ডলের অনুরূপ একটি চিংড়ি ঘের রয়েছে। ঘটনার দিন রাতে আমি আমার ঘেরে ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকা অবস্থায় মঙ্গলবার সকালে শিবপদ মন্ডল আমাকে ঘুম থেকে ডেকে তুলে তার ঘেরের বাঁধ ছিদ্র করে পানি নেয়া হয়েছে এমন অভিযোগে আমাকে বেদম মারপিট করে। এ সময় আমি অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে অক্ষয়ের পিতা অখিল মন্ডল জানিয়েছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial