প্রধান সূচি

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী দিবস ও সর্বস্থরে নারীদের অগ্রাধিকার আদায়ের আহবান জানিয়ে বাগেরহাটে মানবন্ধন পালন করেছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

আজ রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, বাগেরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, এনজিও শাপলা ফুলের রেহেনা পারভিন লাকি, এডিডি ইন্টারন্যশনালের সালমা খাতুন, মহিলা পরিষদের শিল্পি সোমাদ্দার, এডভোকেট লুনা সিদ্দিকী, রূপান্তরের শিল্পি আক্তার, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, কেএমএসএস’র বিনয় সামন্ত, নারী নেত্রী আম্বিয়া খাতুন, অনিতা রায়, তোহরা খাতুন প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial