প্রধান সূচি

Sunday, March 5th, 2017

 

পাটখাতের উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে সরকার … প্রধানমন্ত্রী

কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত সামগ্রী ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সরকার পাটখাতের উন্নয়নের জন্য সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেছেন, দেশীয় সংস্কৃতির ঐতিহ্য ও কৃষ্টির সঙ্গে মানানসই বাংলাদেশের গর্ব সোনালি আঁশ বা পাটের বহুবিধ পণ্য বাজারে বিদ্যমান। ফলে এই পাটশিল্প বিকাশের স্বার্থে যথাসম্ভব দেশীয় সংস্কৃতি ধারণ করে এমন পরিবেশবান্ধব পাটজাত সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। জাতীয় পাট দিবস-২০১৭ উপলক্ষে আজ রবিবার এক বাণীতে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে কাল সোমবার প্রথমবারের মতো সারাদেশেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিছিল

পিরোজপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিছিল। আগামী ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষন দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামী লীগের জনসভাকে সামনে রেখে গতকাল রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও অঙ্গসংগনের নেতা-কর্মীরা এ মিছিল বের করে।


সততা সংঘের ১০ মার্চের দুর্নীতি বিরোধী মানববন্ধন সফল করতে হবে …. জেলা প্রশাসক

কন্ঠ রিপোর্ট : পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ বলেছেন, সততা সংঘের মানববন্ধন সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। এ উপলক্ষে আজ রবিবার অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলতে সারা দেশের মত পিরোজপুর সদর উপজেলায় আয়োজিত এ মানববন্ধন কমিটি অবদান রাখবে। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন (দুদক) আগামী ১০ মার্চ শুক্রবার সকাল ৯ টায় পিরোজপুর উপজেলা সদরে সততা সংঘের এক সমাবেশ এবং এরপর এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। এ কর্মসূচিতে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পিরোজপুর সদরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস ও সর্বস্থরে নারীদের অগ্রাধিকার আদায়ের আহবান জানিয়ে বাগেরহাটে মানবন্ধন পালন করেছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। আজ রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, বাগেরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, এনজিও শাপলা ফুলের রেহেনা পারভিন লাকি, এডিডি ইন্টারন্যশনালের সালমা খাতুন, মহিলা পরিষদের শিল্পি সোমাদ্দার, এডভোকেট লুনা সিদ্দিকী, রূপান্তরের শিল্পি আক্তার, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, কেএমএসএস’র বিনয় সামন্ত, নারী নেত্রী আম্বিয়া খাতুন, অনিতা রায়, তোহরা খাতুন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,বিস্তারিত পড়ুন


কচুয়ায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা বাধাল ইউনিয়নে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি বাগেরহাট মোল্লা আবু সাইদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সমীর বরন পাইক, দিহিদার জাহিদুল ইসলাম বুলু এবং বাগেরহাট আনসার ও ভিডিপি হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ ময়নুল হোসেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজা খানম। বক্তব্য রাখেন, উপজেলা কম্পানী কমান্ডার প্রবোধ কুমার মৃধা, ইউনিয়ন কমান্ডার শিপ্রা রানী দাস,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের মানববন্ধন। আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে রবিবার সকাল ১১টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, বেসরকারী উন্নয়ন সংস্থা সকলের জন্য কল্যানের নির্বাহী পরিচালকবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। ইউএনও ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, মোঃ রেজাউল হক রেজভী জোমাদ্দারসহ উপজেলার ১৫টিবিস্তারিত পড়ুন


কাউখালীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলায় মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায় থেকে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার  মূল্যে  দু’লাখ  টাকা। আজ রবিবার ভোরে সন্ধ্যা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহার উপস্থিতিতে এসব জাল কাউখালী লঞ্চঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য অফিসার ফনি ভুষন পাল, নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ হারুন আর রশীদ।


কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন

কাউখালী প্রতিনিধি : “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাউখালীতে মানবনন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ মানববন্ধন আয়োজিত হয়। আজ রবিবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার প্রমুখ।


পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সামনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ব্র্যাক প্রতিনিধি রহিমা খাতুন। মানববন্ধনে বিভিন্ন দপ্তর ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial