Sunday, March 5th, 2017
পাইকগাছায় ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আজ রবিবার বিকেলে পৌর সদরের রাইসমিলে অভিযান চালিয়ে বাতিখালী গ্রামের মৃত সতিশ চন্দ্র সরদারের ছেলে গোপাল চন্দ্র সরদার (৫৪)কে পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর আওতায় ৫শ’ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তর খুলনার পাট উন্নয়ন কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন সরদার ও পেসকার দিপংকর মন্ডল।
পাইকগাছায় প্রতিবন্ধিদের চিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মোবাইল রিহেবিলিটেশন ভ্যানের মাধ্যমে প্রতিবন্ধিদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রাণালয়ের জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এলাকার প্রায় ২ শতাধিক প্রতিবন্ধি ব্যক্তিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেবা প্রদান করেন, ডাঃ বিজন কুমার। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।
মানুষ আকৃতির ভৌতিক মেঘ !
কন্ঠ ডেস্ক : জাম্বিয়ান মানুষজন সম্প্রতি একটি ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন। কিটই এর মুকুবা শপিং মলের ওপরে মানুষ আকৃতির ভৌতিক মেঘ দেখতে পেয়েছেন। তারা হঠাৎ আকাশে প্রত্যক্ষ করেন একটি মানুষ আকৃতির মেঘ যার পায়ের দিকের অংশ মেঘের সঙ্গেই মিশে আছে এবং যা প্রায় ১০০ মিটারের বেশি লম্বা। এই অদ্ভুত আকৃতি বোঝা যাওয়ার মূল কারণ হল, এর চারপাশে একটি কালো বর্ণের আবরণ ছিল, যা এই মেঘটিকে মানুষের আকৃতিতে পরিণত করেছে। ছবিগুলো যিনি তুলেছেন, তার তোলা ছবি দেখে মনে হচ্ছে মানুষ আকৃতির এই মেঘটি ওই শপিং মলের দিকেই তাকিয়ে আছে। মানুষ আকৃতিরবিস্তারিত পড়ুন
রেষ্টুরেন্টে গিয়ে যৌনতা চাইলেন রিয়া সেন
কন্ঠ ডেস্ক : জঙ্গি সংগঠন হিসেবে ‘আনসার-আল-ইসলাম’কে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ জারির পর গত ১ মার্চ সংগঠনটিকে নিষিদ্ধ করে গেজেট জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা-২ এর উপ-সচিব মোঃ নায়েব আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, আনসার-আল-ইসলাম নামক জঙ্গি দল বা সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থী। ইতোমধ্যে দল বা সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। গত বছর জঙ্গি হামলা ও একাধিক লেখক-ব্লগার হত্যার অভিযোগ উঠে ‘আনসার-আল-ইসলাম’বিস্তারিত পড়ুন
২শ’ সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ বাড়ানো হচ্ছে
কন্ঠ রিপোর্ট : দেশে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ কমছে। এ জন্য সারাদেশে নির্বাচিত ২০০টি সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হচ্ছে। এ জন্য সম্পূর্ণ সরকারি অর্থায়নে ১ হাজার ৮০৫ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকল্প বাস্তবায়িত হলে তথ্য-প্রযুক্তিগত ও বিজ্ঞান গবেষণার সুযোগ ও বিজ্ঞান শাখার শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২১ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, প্রকল্পটি বাস্তবায়নের ফলে দেশেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেছেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আজ রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন, যুব লীগ নেতা শেখ মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, দিপংকর মন্ডল, কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, মনোয়ার হোসেন বাবু, তানজিম মোস্তাফিজ বাচ্চু, রমজান সরদার, শরিফুল ইসলাম, রায়হান পারভেজ রনি, আব্দুল্লাহ, রাসেল ও রাফেজ।
পিরোজপুরে প্রতিবন্ধি শিশুকে ধর্ষন মামলায় যুবককে যাবজ্জীবন কারাদন্ড
ষ্টাফ রিপোর্টার : জেলার ভান্ডারিয়ায় ১১ বছরের এক প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের মামলায় সুজন হোসেন হাওলাদার (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। পিরোজপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস.এম জিল্লুর রহমান আজ রবিবার দুপুরে এ আদেশ দেন। মামলায় দন্ডপ্রাপ্ত সুজন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালি গ্রামের দেলাওয়ার হোসেনের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের আগষ্ট মাসের ১০ তারিখ সকালে প্রতিবন্ধি শিশুটিকে বাড়িতে একা পেয়ে আসামী সুজন তার মুখে ওড়না পেচিয়ে ধর্ষন করে। ওই সময় শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চমবিস্তারিত পড়ুন
