পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সামনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ব্র্যাক প্রতিনিধি রহিমা খাতুন।
মানববন্ধনে বিভিন্ন দপ্তর ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Please follow and like us:
« পাইকগাছায় ব্যবসায়ীকে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন »
