প্রধান সূচি

খুলনায় যুদ্ধাপরাধ মামলার ৫ আসামি গ্রেফতার

খুলনা অফিস :

যুদ্ধাপরাধ মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে খুলনার বটিয়াঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যদিও প্রথম তাদের নাশকতার মামলায় আটক করা হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনামুল হক বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন গাওঘরা গ্রামের মৃত আফসার আলী শেখের ছেলে আশরাফ শেখ, চরখালি মাছালিয়া গ্রামের মৃত এমদাদ আলী হাওলাদারের ছেলে আমজাদ হোসেন হাওলাদার, সুন্দরমহল গ্রামের মৃত হাসান শেখের ছেলে আতিয়ার শেখ, কিসমত লক্ষিখোলা গ্রামের মৃত রহমতউল্লাহ’র ছেলে মোতাচ্ছিন বিল্লাহ ও বিরেট গ্রামের মৃত দবিরউদ্দিন গোলদারের ছেলে কামালউদ্দিন গোলদার।

ওসি জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত জাতীয় নির্বাচনের পর নাশকতা মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়। এদেরকে নাশকতার মামলায় গ্রেফতারের পর যাচাই-বাছাই করে জানা যায় এরা সবাই যুদ্ধাপরাধ মামলার আসামি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial