Friday, March 3rd, 2017
দখলের কবলে ভান্ডারিয়ায় জনগুরুত্বপূর্ণ দশআনি পুকুর
কন্ঠ রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়া শহরের প্রাণকেন্দ্রে পূর্বে রিজার্ভ পুকুর, দশআনি পুকুর ও ছয়আনি পুকুর নামে তিনটি পুকুর ছিল। এক সময়ে এ তিনটি পুকুরই জনস্বার্থে ব্যবহৃত হত। কালের বিবর্তনে ছয়আনি পুকুরটি মজাপুকুর হওয়ায় সেটি থেকে ৮০’র দশকের মাঝামাঝি সময়ে কিছু জমি ৯৯ বছরের লিজ নিয়ে একটি সিনেমা হল তৈরী করা হয়। বাকী থাকে দশআনি আর রিজার্ভ পুকুর। স্থানীয় প্রবীণ ও পুকুর সংলগ্ন আদি বাসিন্দাদের সাথে আলাপকালে তারা জানান, সম্প্রতি ভান্ডারিয়া সদর ইউনিয়নটি পৌরসভা হওয়ার পর গত বছরের শেষের দিকে পৌর শহরের প্রাণ কেন্দ্র রিজার্ভ পুকুরটি সংস্কারসহ সৌন্দর্য বর্ধনের কাজ করেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় চিংড়ি চাষী ও ব্যবসায়ীদের সাথে মৎস্য প্রতিমন্ত্রীর মতবিনিময়
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষনে বর্তমান সরকার বদ্ধপরিকর। জাতীয় চিংড়ি নীতিমালা প্রণয়নসহ মৎস্য খাতে সরকার নানা মুখি পদক্ষেপ গ্রহণ করার ফলে গত কয়েক বছরের ব্যবধানে মাছের উৎপাদন কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। মাছের মাধ্যমে দেশের মোট আমিষের চাহিদার সিংহভাগ পূরণ হয়ে থাকে, এ জন্য উন্নত চাষ পদ্ধতি এবং কৃত্রিম প্রজনন উদ্ভাবনের জন্য গবেষণা খাতকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে, মৎস্য বিজ্ঞানীরা পারশে, নোনা টেংরা ও কাঁকড়ার কৃত্রিম প্রজনন উদ্ভাবন করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎতেওবিস্তারিত পড়ুন
হুলারহাট বন্দরে অগ্নিকান্ড : ৬ দোকানঘর ভষ্মিভূত
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার হুলারহাট বন্দরে অগ্নিকান্ডে ছয়টি দোকান ভষ্মিভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্নিকান্ডে ব্যবসায়ীদের খাদ্যের গুদাম, চা-সিগারেট ও হোটেলের দোকান রয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
পুতুল হত্যার ফাঁসির আসামী আজও আটক হয়নি
মোঃ কামরুজ্জামান বাগেহরাট থেকে : বাগেরহাটের মেয়ে ঢাকা ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের মেধাবি ছাত্রী নববধূ শরীফা আক্তার পুতুল হত্যার চাঞ্চল্যকর মামলায় ফাঁসির আসামী শিকদার মাহমুদুল আলম (৩৫) আজও গ্রেপ্তার না হওয়ায় তার স্বজন ও সহপাঠিরা ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। নিহতের বাবা আবু দাউদ অবিলম্বে খুনী মাহমুদুল আলমকে গ্রেপ্তার করে মৃতুদন্ড কার্যকরের দাবী জানিয়েছেন। পুতুলকে নৃশংস হত্যার পর তার সহপাঠিরা ও বাগেরহাটের বিভিন্ন সংগঠন ঘাতক স্বামী মাহমুদুল আলমের বিচারের দাবীতে নানা কর্মসূচি পালন করে। প্রেমের পর ২০১৩ সালের ১০ মে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের মাত্র ৩ দিনের মধ্যে পরকীয়া সন্দেহেবিস্তারিত পড়ুন
বঙ্গোপসাগরের দুবলায় ট্রলার ডুবি : ১০ দিনেও উদ্ধার হয়নি ট্রলারসহ নিখোঁজ ৩ শ্রমিক
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলা জেলে পল্লীর মৎস্য আহরণ কাজে নিয়োজিত ট্রলার ডুবির ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও নিখোঁজ ৩ শ্রমিকসহ ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করতে পারেনি বন বিভাগ ও প্রশাসন। অপরদিকে, ঘটনার পর মহাজনের পক্ষ থেকে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করে এক প্রকার দায় সারা হয়েছে। তবে বন বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে ডুবন্ত ট্রলারসহ নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে বলে দাবী করা হয়েছে। অন্যদিকে, নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে দেখা দিয়েছে নানা উদ্বেগ উৎকন্ঠা। শরণখোলা থানার জিডি ও দুবলা জেলে পল্লীর শ্রমিকদের সূত্রে জানাবিস্তারিত পড়ুন
কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি বাগেরহাটের বিভিন্ন এলাকা পরিদর্শন
বাগেরহাট প্রতিনিধি : কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপকূলীয় অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে এসে বাগেরহাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। গতকাল শুক্রবার সকালে এই প্রতিনিধি দলটি ফকিরহাট উপজেলার আট্রাকী, পিলজংগ ও বেতাগা এলাকার বিভিন্ন ফসলের ক্ষেত পরিদর্শন করেন। পরে বেতাগা ইউনিয়নে মল্লিশ খা‘র মাঠে এক কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন। বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কমিটির সদস্য ও ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোঃবিস্তারিত পড়ুন
কাউখালীতে কলা চাষে অধিক আগ্রহী কৃষক
রবিউল হাসান রবিন, কাউখালী : পিরোজপুরের কাউখালীতে চলতি বছর রেকর্ড পরিমাণ জমিতে কলা চাষ হয়েছে। অর্থকরী ফসল কলা চাষ করে লাভবান হচ্ছেন এ উপজেলার কৃষক। এ উপজেলার কৃষক অর্থকরী ফসল ধান, সুপারী, পান, নারিকেল, আমড়ার পাশাপাশি কলা চাষে ঝুঁকে পড়েছে। আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এ হতদরিদ্র কৃষক। উৎপাদন খরচ কম হওয়ায় দিন দিন কলা চাষের আগ্রহ বেড়ে যাচ্ছে কৃষকদের। এমনকি এই উপজেলায় উৎপাদিত কলা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় রফতানি করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৩০ হেক্টর জমিতে কলার চাষ করা হয়েছে। কলা একটিবিস্তারিত পড়ুন
পাল্টে গেছে রূপসা ঘাটের চিত্র
ফয়সাল আমীন, খুলনা : সন্ধ্যানামার সাথে সাথে লাল নীল সোডিয়াম বাতির ঝলমলে আলো। শত শত কর্মব্যস্ত মানুষের ভিড়ে এক জায়গায় স্থীর হয়ে দাঁড়িয়ে থাকার জো নেই। মাত্র ছয় মাস আগেও যেখান দিয়ে যেতে প্রায় হাঁটু পানি পাড়ি দিতে হতো যাত্রীদের, সেখানে আজ স্বস্তির নিশ্বাস। স্থানটি নগরীর রূপসা ঘাট এলাকার। ঘাট এবং বাসস্ট্যান্ড সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নের পর একটি দৃষ্টিনন্দন স্থানে পরিণত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সেখানে তৈরী হয়েছে একটি নতুন বাস টামিনাল। কেসিসি সূত্রে জানা গেছে, জার্মান ডেভেলপ ব্যাংক (কেএফডব্লিউ) এর অর্থায়নে নগরীর রূপসা ঘাট এলাকায় নির্মাণ করা হয়েছে একটিবিস্তারিত পড়ুন
খুলনায় যুদ্ধাপরাধ মামলার ৫ আসামি গ্রেফতার
খুলনা অফিস : যুদ্ধাপরাধ মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে খুলনার বটিয়াঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যদিও প্রথম তাদের নাশকতার মামলায় আটক করা হয়। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনামুল হক বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন গাওঘরা গ্রামের মৃত আফসার আলী শেখের ছেলে আশরাফ শেখ, চরখালি মাছালিয়া গ্রামের মৃত এমদাদ আলী হাওলাদারের ছেলে আমজাদ হোসেন হাওলাদার, সুন্দরমহল গ্রামের মৃত হাসান শেখের ছেলে আতিয়ার শেখ, কিসমত লক্ষিখোলা গ্রামের মৃত রহমতউল্লাহ’র ছেলে মোতাচ্ছিন বিল্লাহবিস্তারিত পড়ুন
সঞ্জীব কুমার রায় পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
ষ্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উদ্যাপনের অংশ হিসেবে সারাদেশে একযোগে উপজেলা জেলা এবং বিভাগ হয়ে জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্নসহ পাঠ্যক্রম বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হয়। এ উপলক্ষে চলতি বছর নাজিরপুর উপজেলার ইউনিয়ন একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব কুমার রায়কে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়েছে । শিক্ষক সঞ্জীব কুমার রায় ১৯৮১ সালে শিক্ষকতার পেশায় যোগদান করেন। ইতিপূর্বে তিনি চারবার শ্রেষ্ঠ শিক্ষকের গৌরব অর্জনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ে অবদান রেখেছেন। এছাড়া তিনি নাজিরপুরের ইতিহাস ঐতিহ্য গ্রন্থ, মুক্তিযুদ্ধের উপর দশটি নাটকসহ বহু গল্পবিস্তারিত পড়ুন
