কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি বাগেরহাটের বিভিন্ন এলাকা পরিদর্শন
বাগেরহাট প্রতিনিধি :
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপকূলীয় অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে এসে বাগেরহাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন।
গতকাল শুক্রবার সকালে এই প্রতিনিধি দলটি ফকিরহাট উপজেলার আট্রাকী, পিলজংগ ও বেতাগা এলাকার বিভিন্ন ফসলের ক্ষেত পরিদর্শন করেন। পরে বেতাগা ইউনিয়নে মল্লিশ খা‘র মাঠে এক কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন। বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কমিটির সদস্য ও ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন, নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু, বগুড়া-৪ আসনের এমপি একেএম রেজাউল করিম তানসেন, বগুড়া-৬ আসনের এমপি মোঃ নুরুল ইসলাম ওমরসহ কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা ও কৃষি বিভাগের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদীয় কমিটি অর্গানিক বেতাগাসহ বিভিন্ন ফসলের মাঠ দেখে সন্তোস প্রকাশ করেন।
